বাংলা হান্ট ডেস্ক: পড়শি দেশ পাকিস্তান (Pakistan) বিগত কয়েক বছর ধরে চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই বিগতিক যে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে দেশ চালাতে হচ্ছে সরকারকে। এমতাবস্থায়, এই সঙ্কটের প্রভাব পরিলক্ষিত হয়েছে ওই দেশের ক্রীড়াক্ষেত্রেও। মূলত, পাকিস্তানের হকি খেলোয়াড়দের আর্থিক অবস্থার উন্নতির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তান হকি ফেডারেশন এখনও খেলোয়াড়দের বকেয়া অর্থ পরিশোধ করেনি এবং তাঁদের দৈনিক অনুশীলন ভাতাও ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের অগাস্টে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে সম্পন্ন হতে চলা FIH বিশ্বকাপের আগে পাকিস্তানের হকি খেলোয়াড়দের প্রশিক্ষণ শিবিরের ভাতাও কমিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান হকি ফেডারেশন ঘোষণা করেছে যে, পাকিস্তানি দলের খেলোয়াড় ও আধিকারিকরা এখন থেকে বিদেশ সফরে দৈনিক ১১০ ডলার ভাতা পাবেন। তবে, খেলোয়াড়রা অভিযোগ করেছেন যে তাঁদের প্রশিক্ষণ শিবিরের ভাতা ১১ ডলার থেকে কমিয়ে ৩.৫ ডলার করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় ৩৪৪ টাকার সমতুল্য।
পাকিস্তানি (Pakistan) খেলোয়াড়রা অত্যন্ত অসন্তুষ্ট:
জানিয়ে রাখি যে, পাকিস্তান গত বৃহস্পতিবার বেলজিয়াম ও ইংল্যান্ডে আগামী মাসের FIH প্রো লিগ ম্যাচের জন্য তাদের ২০ সদস্যের দল ঘোষণা করলেও অধিনায়কের নাম ঘোষণা করেনি। পাকিস্তান হকি ফেডারেশনের এই সিদ্ধান্তে খেলোয়াড়রা অসন্তুষ্ট। এদিকে, গত বছরের শুরু থেকে শাকিল আম্মাদ বাট পাকিস্তানের অধিনায়কত্ব করে আসছেন। এমতাবস্থায়, নাম প্রকাশ না করার শর্তে একজন খেলোয়াড় বলেন, 'PHF ঘোষণা করেছে যে মিশরে সম্পন্ন হওয়া বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্টসহ বিদেশ সফরের জন্য আমরা দৈনিক ১১০ মার্কিন ডলার ভাতা পাব, কিন্তু এই টাকাটা হাতে না পাওয়া পর্যন্ত আমরা তা বিশ্বাস করব না।' ওই খেলোয়াড় আরও অভিযোগ করেন যে পাকিস্তান হকি ফেডারেশনের আধিকারিকরা এর আগেও একই ধরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেগুলি কখনও পূরণ করেননি।

পাকিস্তানি হকি খেলোয়াড়দের প্রতি অপমান: পাকিস্তানের এক হকি খেলোয়াড় জানিয়েছেন, 'এই মুহূর্তে আমরা শুধু জানতে চাই, এটা কি সত্যি যে অনুশীলনের সময় আমাদের মাত্র ১,০০০ পাকিস্তানি রুপি দেওয়া হবে। এই পরিমাণ অর্থ জাতীয় দলের খেলোয়াড়দের জন্য একটি অপমান।' উল্লেখ্য যে, FIH প্রো লিগের তৃতীয় পর্ব আগামী ১৩ থেকে ২৭ জুন পর্যন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যেখানে পাকিস্তান বেলজিয়াম, স্পেন, ইংল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে খেলবে। এরপর পাকিস্তান FIH বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
সঠিক পরামর্শ মেনে বিনিয়োগ করুন শেয়ার বাজারে! সহজেই হবেন মালামাল, সাহায্য করবেন দীপাঞ্জন
FIH প্রো লিগের জন্য পাকিস্তানের স্কোয়াড:
ডিফেন্ডার: মোহাম্মদ আবদুল্লাহ, আবু বকর, আরবাজ আহমেদ এবং সুফিয়ান খান
মিডফিল্ডার: আম্মাদ শাকিল, মঈন শাকিল, নাদিম খান, হাম্মাদ আনজুম এবং জাকারিয়া হায়াত
ফের নজির গড়ল ভারত! শর্ট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'অগ্নি-১'-এর সফল পরীক্ষা সম্পন্ন
ফরোয়ার্ড: আবদুর রহমান, আহমেদ নাদিম, আরশাদ লিয়াকত, হানান শাহিদ, গজানফর আলী, মোহাম্মদ এমমাদ, রানা ওয়ালিদ, আফরাজ খান এবং রানা ওয়াহিদ
গোলরক্ষক: আলী রাজা এবং ওয়াকার আলী

