Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি শুরু ফের! আর কতদিন এমন থাকবে পরিস্থিতি? জানাল আবহাওয়ার দপ্তর

দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি শুরু ফের! আর কতদিন এমন থাকবে পরিস্থিতি? জানাল আবহাওয়ার দপ্তর

বাংলাহান্ট ডেস্ক: নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই অন্ধকার করে রয়েছে আকাশ। বিকেলের পর কি দুর্যোগ আরও বাড়বে?

দেখে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন। এর মধ্যে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সাথে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সম্ভাবনার রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায়।

কলকাতা সহ বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি না হলেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাই এদিন কম-বেশি ভিজবে। আবহাওয়া দপ্তর বলছে, নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করায় সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প সমতলে ঢুকছে। এর কারণেই বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া দপ্তরের আপডেট, বৃহস্পতিবার থেকে কমবে বর্ষণ। টানা ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কম রয়েছে দক্ষিণবঙ্গে। তবে বৃষ্টি না হলে ভ্যাপসা গরম থাকবে। আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টির পালা কমলে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে রাজ্যে।

আয়ুষ্মান ভারত কার্ড বানানোর আগে জানুন! আপনার যোগ্যতা রয়েছে কি না, দেখে নিন

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গে অবশ্য ভিন্ন পরিস্থিতি। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে
ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে। এছাড়া বিক্ষিপ্তভাবে কোচবিহার, দুই দিনাজপুর ও মালদহেও বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt