Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দালালচক্র অতীত! এবার অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ্যাম্বুলেন্স, সহজ পদ্ধতি জানুন

দালালচক্র অতীত! এবার অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ্যাম্বুলেন্স, সহজ পদ্ধতি জানুন

বাংলা হান্ট ডেস্কঃ অ্যাম্বুলেন্স বুকিংয়ের ক্ষেত্রে দালালচক্র বন্ধ করতে উদ্যোগী রাজ্য সরকার। গত জুলাই মাসেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ওলা, উবেরের ধাঁচে একটি অ্যাম্বুলেন্স অ্যাপ (Ambulance Booking App) বানানো হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে মোবাইল দিয়ে ক্যাবের মতো করে অ্যাম্বুলেন্স (Ambulance) বুক করা যাবে।

অ্যাম্বুলেন্স বুকিং অ্যাপের খুঁটিনাটি | (Ambulance Booking App)

নতুন অ্যাপটি খুললে ইউজারের আশেপাশে কতগুলি অ্যাম্বুলেন্স রয়েছে সেটা দেখা যাবে। খুব সহজেই সেগুলি বুক করা যাবে। যেমন যাত্রীসাথী অ্যাপ। এটি রাজ্যের নিজস্ব ক্যাব বুকিং অ্যাপ। ইতিমধ্যেই এই যাত্রীসাথীর মাধ্যমে অনলাইনে অ্যাম্বুলেন্স বুকিং পরিষেবা শুরু হয়েছে।

জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি বিধাননগর, দুর্গাপুর, আসানসোলের মতো জায়গায় এই পরিষেবা চালু হয়েছে এবং সেটি অত্যন্ত সফলতা লাভ করেছে।

তবে জানা গিয়েছে, স্বাস্থ্য দফতর শুধুমাত্র অ্যাম্বুলেন্স অ্যাপের পরিকল্পনা করছে। রিয়েল টাইম জিপিএস ট্র্যাকিং, ফিক্সড ভাড়া সহ একটি ডেডিকেটেড অ্যাপের পরিকল্পনা করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমে সাধারণ, মাঝারি ও আইসিইউ যুক্ত তিন ধরণের অ্যাম্বুলেন্সই বুক করা যাবে। রিপোর্ট বলছে, গো এইড, মেড ক্যাব, মেডুলেন্স অ্যাপের মাধ্যমে রাজ্যে ২৪X৭ জিপিএস ট্র্যাকিং সহ অ্যাম্বুলেন্স বুক করা যাবে।

অ্যাম্বুলেন্স বুকিংয়ের পদ্ধতি

মোবাইলের মাধ্যমে কীভাবে অ্যাম্বুলেন্স বুক করতে হবে জেনে নেওয়া যাক।

১) এর জন্য প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে নিজের পছন্দের অ্যাপ ইনস্টল করতে হবে।

২) ফোনের লোকেশন তথা জিপিএস অন করতে হবে।

৩) এর মাধ্যমে অ্যাপটি নিজে থেকেই ইউজারের লোকেশন চিহ্নিত করতে পারবে।

৪) প্রয়োজন অনুযায়ী অ্যাম্বুলেন্স নির্বাচন করতে হবে।

৫) এরপর স্ক্রিনে ভাড়া দেখাবে।

৬) বুকিং নিশ্চিত হলে চালকের ফোন নম্বর ও অ্যাম্বুলেন্স কতখানি দূরে রয়েছে সেটা দেখা যাবে।

এদিকে গত জুলাইয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাজেট পেশের পর এই অত্যাধুনিক অ্যাপ নির্ভর ব্যবস্থার প্রাথমিক রূপরেখা তৈরি করতে ও সম্পূর্ণ চিন্তাভাবনাকে বাস্তব রূপ দিতে প্রায় ছয় মাস মতো সময় লাগবে। কবে থেকে এই অ্যাম্বুলেন্স অ্যাপ চালু হয় সেটাই দেখার।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt