Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দেশজুড়ে লাফিয়ে বাড়ছে চাহিদা! শুধুমাত্র অক্টোবরেই বিক্রি ৩.৫৫ লক্ষ EV

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে চাহিদা! শুধুমাত্র অক্টোবরেই বিক্রি ৩.৫৫ লক্ষ EV

বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) ব্যবহার। সেই চিত্রই ফের স্পষ্ট হল অক্টোবর মাসের পরিসংখ্যানে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৬ সালের অক্টোবরে (October 2026) দেশে (India) রেকর্ড সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে।

সেই পরিমাণটি হল ৩,৫৫,০০০ ইউনিট বৈদ্যুতিক যানবাহন। যার ফলে মার্কেট শেয়ার বেড়ে ১১.৫ শতাংশ হয়েছে। মূলত, বৈদ্যুতিক গাড়ির রিটেল সেলের ক্ষেত্রে এটি সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। আগের বছরের তুলনায় এক্ষেত্রে ৪৪.৮৮ শতাংশের একটি শক্তিশালী বার্ষিক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। জানিয়ে রাখি যে, বৈদ্যুতিক দুই-চাকার যান থেকে শুরু করে তিন-চাকার যান, যাত্রীবাহী যান এবং বাণিজ্যিক যান—এই ৪ টি বিভাগের জন্যই অক্টোবর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয়েছে।

শুধুমাত্র অক্টোবরেই বিক্রি ৩.৫৫ লক্ষ EV (Electric Vehicles):

উল্লেখ্য যে, সামগ্রিক অটোমোবাইল মার্কেটের ক্ষেত্রে ক্ষেত্রে, অক্টোবর ২০২৬-এ দেশে প্রতিটি সেগমেন্ট মিলিয়ে মোট খুচরো যানবাহন বিক্রির পরিমাণ ৩১,৭২,৪৬৬। যা সেপ্টেম্বর ২০২৬-এর তুলনায় ২৫.০৫ শতাংশ বেশি। এদিকে, বৈদ্যুতিক যানবাহন বিক্রির চমকপ্রদ পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স তথা SIAM-এর সভাপতি শেনু আগরওয়াল জানিয়েছেন যে, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের ৭.৭ শতাংশ প্রকৃত জিডিপি বৃদ্ধি দেশটিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিগুলির মধ্যে স্থান দিয়েছে এবং টেকসই পরিবহণ ও ইলেকট্রিক মোবিলিটির প্রসারের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ তৈরি করেছে।

গত শুক্রবার নয়াদিল্লিতে সম্পন্ন হওয়া গ্রোথ এন্ড রেডিনেস ফর ইভি ইনফ্রাস্ট্রাকচার ডায়লগ তথা GRID ২০২৬-এ ভাষণ দিতে গিয়ে তিনি জোর দিয়ে বলেন যে, ইভি চার্জিং নেটওয়ার্কগুলিকে শুধুমাত্র একটি সহায়ক ব্যবস্থা হিসেবে না দেখে, সড়ক, বন্দর এবং বিদ্যুৎ ব্যবস্থার মতো জাতীয় গুরুত্বের মূল পরিকাঠামো হিসেবে বিবেচনা করা উচিত। এদিকে, অটোমোবাইল শিল্পের সর্বশেষ তথ্যও এই বৃদ্ধিকে নিশ্চিত করছে, যেখানে গত মাসে দেশে রেকর্ড সংখ্যক ৩,৫৫,০০০ EV ইউনিটের রিটেল সেল হয়েছে।

GST নেটওয়ার্কের বড় পদক্ষেপ! এবার রেলের মতো মেট্রোতেও হবে পণ্য পরিবহণ

SIAM-এর সভাপতি শেনু আগরওয়াল আরও বলেছেন যে, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য হাসিল করা ৭.৭ শতাংশ জিডিপি গ্রোথ ভারতীয় অটোমোবাইল এবং EV সেক্টরকে নতুন গতি দিয়েছে। তাঁর মতে, ভারতে শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি, দ্রুত নগরায়ন এবং ক্রমবর্ধমান আয় পরিবেশবান্ধব ও সহজলভ্য পরিবহণ ব্যবস্থার চাহিদাকে দ্রুত বাড়িয়ে তুলছে। এমন পরিস্থিতিতে, দেশের প্রতিটি কোণে বৈদ্যুতিক পরিবহণ ব্যবস্থা পৌঁছে দিতে চার্জিং পরিকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করা প্রয়োজন।

চিনি কিনতে গেলে ফের ছুটছে কালঘাম! সরকারি পদক্ষেপ সত্ত্বেও কেন বাড়ছে দাম?

চার্জিং ইকোসিস্টেমের গুরুত্ব তুলে ধরে তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে, চার্জিং পরিকাঠামো বৈদ্যুতিক গতিশীলতার কোনোও আনুষঙ্গিক বিষয় নয়, বরং এটি জাতীয় গুরুত্বের একটি মৌলিক পরিকাঠামো। দেশের প্রধান পরিকাঠামোর সঙ্গে তুলনা করে শেনু আগরওয়াল বলেন যে, ঠিক যেমন সড়ক, বন্দর এবং বিদ্যুৎ ব্যবস্থা যেকোনও দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি, তেমনি একটি নির্ভরযোগ্য EV চার্জিং নেটওয়ার্ককেও বৃদ্ধি ও সংযোগের একটি মূল চালিকাশক্তি হিসাবে দেখা উচিত। এই ইকোসিস্টেম ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে এবং ক্লিন এনার্জির লক্ষ্যমাত্রা অর্জনে নির্ণায়ক ভূমিকা পালন করবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt