বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে রাজনৈতিক পালাবদলের ছাপ পড়েছে টলিউডেও। গুঞ্জন, ইতিমধ্যেই একাধিক তারকা নাকি রঙ বদলেছেন। সংগঠনের শীর্ষস্থানীয়দের মধ্যেও নাকি আসছে বদল। গুঞ্জন, বদলের ছাপ পড়েছে জনপ্রিয় টিভি শো 'দিদি নাম্বার ওয়ান'এও (Didi Number One)। এবার কি তবে বাদ পড়বেন রচনা বন্দ্যোপাধ্যায়?
দিদি নাম্বার ওয়ানে (Didi Number One) রচনার জায়গায় কে?
গুঞ্জন বলছে, রচনাকে নাকি আর নাও দেখা যেতে পারে শোতে। তাঁর হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিল দিদি নাম্বার ওয়ান। রচনার সঞ্চালনা অন্য উচ্চতা দিয়েছিল এই রিয়েলিটি শোকে। পরবর্তীতে রাজনীতিতে পা রাখেন রচনা। লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হন তিনি।

আগেও হয়েছে বদল: এদিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লজ্জার হার হয়েছে তৃণমূলের। তার সঙ্গে সঙ্গেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চেও এসেছে বদল। আবারও ফিরে এসেছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এর আগেও নির্বাচনী প্রচারের সময় রচনার জায়গায় সঞ্চালনার দায়িত্ব সামলেছেন তিনি। সে সময় তাঁর সঙ্গী ছিলেন বিশ্বনাথ বসু। তবে এবার তাঁর জায়গা নিয়েছেন রুবেল দাস। ইতিমধ্যে তাঁদের সঞ্চালিত পর্ব দেখানো শুরুও হয়ে গিয়েছে।
কেন এই পরিবর্তন: রচনা (Didi Number One) কি তবে বাদ? অভিনেত্রী মুখ না খুললেও আসল কথা জানিয়েছেন রুবেল। তিনি জানান, ব্যক্তিগত কারণে তিন দিনের ছুটি নিয়েছেন রচনা। তাই তাঁর জায়গায় শো সামলাচ্ছেন শ্বেতা রুবেল। ন দিন শুটিং করেছেন তাঁরা। তবে জানা যাচ্ছে রবিবার আবার আগের মতোই দিদি নাম্বার ওয়ান এর শুটিং করেছেন রচনা।
রুবেল যদিও জানিয়েছেন, পাকাপাকিভাবে সঞ্চালনা তিনি করবেন না। কিছু সিরিয়াল এবং ওয়েব সিরিজে অভিনয়ের কথা চলছে তাঁর। আবারও অভিনয়েই ফিরবেন তিনি।

