Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দ্রুত কমছে TRP, চার মাসেই গল্প শেষ সিরিয়ালের?

দ্রুত কমছে TRP, চার মাসেই গল্প শেষ সিরিয়ালের?

বাংলাহান্ট ডেস্ক : আইপিএল, ভোট সব মিলিয়ে বাংলা সিরিয়ালের টিআরপি এখন বেশ ডাউন। বেশ কয়েক সপ্তাহ ধরেই নম্বর কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকেছে। দুই চ্যানেলের সমস্ত সিরিয়ালেরই (Serial) অবস্থা তথৈবচ। কিছু কিছু ধারাবাহিক কার্যত ধুঁকছে কম টিআরপির জেরে।

আবারও সিরিয়াল (Serial) শেষের গুঞ্জন

জি বাংলা এবং স্টার জলসা, দুই চ্যানেলেরই সব সিরিয়ালের নম্বর কমেছে। এদিকে টিআরপি কমতে চ্যানেল কর্তৃপক্ষও বেশিদিন টানতে রাজি নয় কিছু সিরিয়াল। সম্প্রতি এমনই একটি সিরিয়ালের শেষ হওয়ার গুঞ্জন ছড়ায়। শুরু হওয়ার পর মাত্র কয়েক মাস হতে না হতেই নাকি শেষ হতে বসেছে ধারাবাহিকটি।

মাত্র কয়েক মাসেই শেষ: মাত্র ৪ মাস হল শুরু হয়েছে 'শুধু তোমারই জন্য'। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সিরিয়ালটি (Serial)। গুঞ্জন বলছে, চার মাস কাটতে না কাটতেই নাকি শেষ হতে বসেছে সিরিয়ালটি।

কী জানান পরিচালক: গল্প শুরু হওয়ার আগেই শেষ? এমন গুঞ্জনে স্বাভাবিক ভাবেই হতভম্ব দর্শকরা? শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি শেষ শুটিং সেরে ফেলেছেন কলাকুশলীরা। এ গুঞ্জন কি সত্যি? ধারাবাহিকের পরিচালক অনুপম হরি দাবি করেন, ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি বলেন, টিআরপিতে ১ নম্বর বেড়েছে সিরিয়ালের। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের শুটিং শেষ হয়েছে। তার সঙ্গেই অনেকে গুলিয়ে ফেলছেন। শুধু তোমারই জন্য সিরিয়ালের শুটিং এখনও চলছে। নম্বরও বাড়ছে। আপাতত সিরিয়াল শেষ হওয়ার কোনও প্রশ্ন নেই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt