Dailyhunt
দূরত্ব ঘুচিয়ে জোড়া লাগছে স্মৃতি-পলাশের সম্পর্ক? ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা অনুরাগীদের মধ্যে

দূরত্ব ঘুচিয়ে জোড়া লাগছে স্মৃতি-পলাশের সম্পর্ক? ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা অনুরাগীদের মধ্যে

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলকে (Palash Muchhal-Smriti Mandhana) নিয়ে ফের সরগরম সোশ্যাল মিডিয়া। জানিয়ে রাখি যে, ২০২৫ সালের ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতি এবং পলাশের বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল।

যদিও, তাঁদের বিয়ে প্রথমে অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবং পরে বাতিল হয়ে যায়। এই পুরো ঘটনায় পলাশ মুচ্ছলের বিরুদ্ধে স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তাঁরা দু'জন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলোও করে দেন।

ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে পলাশ-স্মৃতি (Palash Muchhal-Smriti Mandhana):

ঠিক এই আবহেই স্মৃতির বাবা ও পলাশের দিদি পালকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা সবাইকে অবাক করে দিয়েছে। ওই ভিডিওটি দেখার পর নেটিজেনদের মধ্যে স্মৃতি ও পলাশের সম্পর্ক ঘিরে ফের জল্পনা শুরু হয়েছে। এছাড়াও, তাঁরা শীঘ্রই বিয়ে করতে চলেছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

স্মৃতির বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করেন পালক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন পলাশের বোন পালক। সেই সময়ে পালকের স্বামী মিঠুনকেও দেখা গিয়েছে।

প্রবীণদের জন্য কেন্দ্রের 'সুরক্ষা কবচ', সত্তরোর্ধদের বিনামূল্যে চিকিৎসা! কীভাবে মিলবে সুবিধা?

এদিকে, পালক ও শ্রীনিবাসের এই সাক্ষাতের ভিডিওটি সাম্প্রতিক না পুরনো, তা স্পষ্ট না হলেও, এটি নিঃসন্দেহে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। শুধু তাই নয়, এই ভিডিওটি সামনে আসার পরেই পুরনো বিতর্ক ভুলে স্মৃতি এবং পলাশ ফের নতুন করে তাঁদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

IPL-এর পরেই চরম ব্যস্ততা! জুন থেকে জুলাই পর্যন্ত ১০ টি T20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া, দেখুন শিডিউল

তবে, এই ভাইরাল ভিডিও বা সাক্ষাৎ নিয়ে উভয় পরিবারই কোনও বিবৃতি দেয়নি। উল্লেখ্য যে, পলাশের বিরুদ্ধে স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। বিয়ে ভেঙে যাওয়ার পর, স্মৃতির এক বন্ধু গুরুতর অভিযোগ করে বলেন যে পলাশ স্মৃতির সঙ্গে প্রতারণা করেছে এবং তাঁকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে। যদিও, পলাশ সব অভিযোগ অস্বীকার করেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt