বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে জৈষ্ঠ্য মাস। এই মাসেই রয়েছে বাঙালির তেরো পার্বণের মধ্যে অন্যতম পার্বণ জামাই ষষ্ঠী। বাঙালিদের এই বিশেষ উৎসবের আগে বাজারে বিভিন্ন জিনিসের দাম কেমন থাকে তা নিয়ে আগ্রহ থাকে সকলেরই। মাছ মাংস সবজি থেকে ফলমূল (Litchi), এই সময়ে সবকিছুরই দাম বাড়ে।
ফলের চাহিদাও বাড়তে শুরু করেছে এখন থেকেই। এমতাবস্থায় জামাইয়ের পাতে পছন্দের ফল তুলে দিতে কত খরচ করতে হবে?
লিচুর (Litchi) চাহিদা তুঙ্গে বাজারে
আম, লিচুর মতো মরশুমি ফলের চাহিদা এখন তুঙ্গে। এক লিচু ব্যবসায়ী সংবাদ মাধ্যমকে জানান, এবার লিচুর ফলন বেশ ভালোই হয়েছে। বাজারে লিচুর যোগানও পর্যাপ্ত। বাজারে এখন লিচুর দাম চলছে কেজি প্রতি প্রায় ১০০ থেকে ১২০ টাকার মধ্যে। তবে জামাই ষষ্ঠীর আগে দাম কিছুটা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

কত দাম লিচুর: অপর এক ব্যবসায়ী আবার জানান, বাজারে চাহিদার তুলনায় আমদানি কম লিচুর। গতবারের তুলনায় এবার ফলনও কমেছে। তাই দাম বেড়েছে। গত বছর প্রতি কেজি লিচুর (Litchi) দাম ছিল প্রায় ৫০ থেকে ৬০ টাকা। সেখানে এবার দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০ থেকে ১৫০ টাকা প্রতি কেজি। জামাই ষষ্ঠীর সময় সেটা বেড়ে ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কতদিন থাকবে বাজারে: জানা যাচ্ছে, যতটা লিচুর প্রয়োজন ততটা বাজারে আসছে না। চাহিদা রয়েছে ঠিকই। তবে লিচু যেহেতু এক মাসের ফল তাই জামাই ষষ্ঠী পর্যন্ত বাজারে থাকবে কিনা সন্দেহ।
যদিও মনে করা হচ্ছে, বাজারে তখন লিচুর যোগান কমে দাম বাড়লেও মানুষ ঠিকই কিনবে। এবার দেখার অপেক্ষা, দাম কতটা বাড়ে লিচুর।

