বাংলা হান্ট ডেস্ক: সারাদিন পরিশ্রম করার পর রাত্রেবেলা আপনিও কি এয়ারকন্ডিশনের হাওয়া খেয়ে আরাম করে ঘুমোতে চান (Air Conditioner)। তবে বেশিক্ষণ এসি তে থাকলে আপনারও কি হাঁচি অথবা কাশি ভয় থাকে। এরকম যদি সমস্যার সম্মুখীন হন তাহলে ঘুমোনোর সময় কি কি ঘরে রাখা উচিত সেই বিষয়ে বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছে।
আজকের প্রতিবেদনা রইল সেই বিষয়ে তথ্য।
সারারাত এসি? ঘরে জল রাখার পরামর্শ বিশেষজ্ঞদের (Air Conditioner)
১) এয়ার কন্ডিশনার বাতাসের জলীয়ভাব শুষে নেয়। তবে তা এতটাই বেশি মাত্রায়, যে মানুষের শরীরও শুষ্ক হয়ে ওঠে। ঠোঁট ফেটে যায়, ত্বকের স্বাভাবিক কোমলতা চলে যায় একেবারেই (Air Conditioner)।

জুন জুড়ে একাধিক ব্যাঙ্ক ছুটি, মোট ১১ দিন বন্ধ থাকবে শাখা—রইল পূর্ণ তালিকা
২) বালতিতে থাকা জল প্রাকৃতিক হিউমিডিফায়ারের কাজ করে। ফলে এসির হাওয়ায় সারা রাত শোয়ার পরেও ত্বকের কোমলতা অক্ষুণ্ণ থাকে। শ্বাস নেওয়া সহজ হয়।
৩)শুষ্ক বাতাস ত্বককে রুক্ষ ও প্রাণহীন করে তুলতে পারে। উপরন্তু ঘরে সঠিক পরিমাণে আর্দ্রতা বজায় থাকে না বলে রাতে ভাল ঘুম না-ও হতে পারে। এসির শুষ্ক বাতাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে।
৪)এসি চালানোর আগে ঘরে এক বালতি জল রেখে দিন। ঘর ঠান্ডা রাখতেও সাহায্য করবে। উপরন্তু শরীর ও ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখবে (Air Conditioner)।

