Dailyhunt
গরমে স্কুল জীবন বদলেছে, বাধ্যতামূলক ওয়াটার ব্রেক, জল-ঘণ্টা, বন্ধ খেলা

গরমে স্কুল জীবন বদলেছে, বাধ্যতামূলক ওয়াটার ব্রেক, জল-ঘণ্টা, বন্ধ খেলা

বাংলা হান্ট ডেস্ক: এপ্রিল মাস পড়তে না পড়তে যথারীতি পারদের তাপমাত্রা ঊর্ধ্বমুখী। তার ওপর এই পরিস্থিতিতে রাজ্য সরকারের থেকে শুরু করে বেসরকারি সকল স্কুলে খোলা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার স্কুলের সময় পরিবর্তনের নোটিশ দিয়েছে (School Timings)। এর ফলেও কিছুটা হলেও ছাত্র-ছাত্রীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

আজকে প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হল।

গরমে স্বস্তির বার্তা, সব স্কুলে নতুন টাইমিং ও ওয়াটার ব্রেক চালু (School Timings)

সূত্রের খবর, গরম পড়ার ফলে আপাতত সকাল সাড়ে ছটা থেকে বেলা সাড়ে দশটা পর্যন্ত স্কুল খোলা থাকবে (School Timings)‌। এই সময় রোদের তাপ তুলনামূলকভাবে কম থাকে। পাশাপাশি ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা সকলে গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবেন বলে মনে করা হচ্ছে।

ইলিশ বা ভেটকি ভাপা নয়! স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন পনিরের সুস্বাদু এই রেসিপিটি

পাশাপাশি কমিশন কাম সেক্রেটারি অফ স্কুল এন্ড মাস্ক এডুকেশন ডিপার্টমেন্টের ড.এন.থিরুমালা নাইট সমস্ত জেলার কালেক্টরদের এই মর্মে চিঠি লিখেছেন। আর সেই চিঠিতে সমস্ত সরকারি স্কুল থেকে শুরু করে,সমস্ত সরকারি স্কুল, সরকার-পোষিত স্কুল এবং বেসরকারি স্কুলকে তিনি এই নির্দেশিকা মেনে সময়সূচি পরিবর্তনের কথা উল্লেখ করেছেন।

আর এই নির্দেশ মোতাবেক স্কুলগুলি ২ এপ্রিল থেকেই নতুন সময়সূচি মেনে বসতে শুরু করে দিয়েছে। আসন্ন গরমের ছুটি পর্যন্ত।এরকম চলবে বলে জানা গেছে ।

এছাড়াও সমস্ত স্কুলে এই সময়ে যাতে পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক থাকে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের বলা হয়েছে, তাঁরা বাচ্চার সঙ্গে অবশ্যই ওয়াটার বটল দেন। স্কুলগুলিতে ড্রিকিং ওয়াটার ব্রেক দিতে বলা হয়েছে। এখন থেকে একটি নির্দিষ্ট সময়ে স্কুলে পড়বে ওয়াটার বেলও (School Timings)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt