Dailyhunt
ঘরোয়া রান্নায় রেস্তরাঁর ছোঁয়া! কচুপাতা চিংড়ি বানিয়েই চমকে দিন সবাইকে, প্রণালী রইল

ঘরোয়া রান্নায় রেস্তরাঁর ছোঁয়া! কচুপাতা চিংড়ি বানিয়েই চমকে দিন সবাইকে, প্রণালী রইল

বাংলা হান্ট ডেস্ক: চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। তবে বাড়িতে চিংড়ি মাছ আনলেই শুধু মাত্র যে ভাপা বা সর্ষে দিয়ে করতে হবে তার কোন মানে নেই। নতুনত্ব কিছু খেতে চাইলে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন কচুপাতা চিংড়ি। কীভাবে বানাবেন, তার প্রণালী রইল (Recipe)।

সামান্য সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কচুপাতা চিংড়ি (Recipe)

বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে।

তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তা শেষ থাকেনা। তার উপরে যদি চিংড়ি মাছ নিয়ে আসা হয় তাহলে একঘেয়ে ধরনের পদ রান্না করে। স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন কচু পাতা দিয়ে রেস্তোরাঁর মতন এই রেসিপিটি (Recipe)।

ভোটের আগে এই ভুলগুলো করবেন না! নতুন ভোটারদের জন্য জরুরি টিপস

উপকরণ:

কচুপাতা: ১০টি

কুচো চিংড়ি: ৫০০ গ্রাম

সর্ষের তেল: ২০০ গ্রাম

সর্ষে: ৩০ গ্রাম

কাজুবাদাম: ১০ গ্রাম

পোস্ত: ২০ গ্রাম

নারকেল কোরা: এক কাপ

কাঁচালঙ্কা: ৫টি

নুন ও চিনি: স্বাদমতো

হলুদ গুঁড়ো: দু'চা চামচ

পাতিলেবু: ১টি

প্রণালী: প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর কচুপাতা ধুয়ে কুচি করে কেটে নুন ও লেবু মেশানো গরম জলে হালকা ভাপিয়ে নিতে হবে। এরপর কড়াইতে আবারও তেল গরম করে নিন। তারপর চিংড়ি মাছগুলো হালকাভেজে নিন। এরপর কাঁচালঙ্কা বাটা, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা এবং সর্ষে বাটা দিয়ে চিংড়ি সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। পাশাপাশি পরিমাণ মতো নুন, চিনি দিয়ে নারকেল কোরা মিশিয়ে দিন। এরপর নামানোর মিনিট দুয়েক আগে ভাপিয়ে রাখা কচুপাতা কুচি দিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে নেড়েচেড়ে, উপর থেকে কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt