Dailyhunt
গোপনে বিয়ে সারলেন মহাকুম্ভের ভাইরাল IIT বাবা! চমকে দেবে পাত্রীর পরিচয়

গোপনে বিয়ে সারলেন মহাকুম্ভের ভাইরাল IIT বাবা! চমকে দেবে পাত্রীর পরিচয়

বাংলা হান্ট ডেস্ক: লাখ টাকার চাকরি ছেড়ে সন্ন্যাস নেওয়া এক যুবকের জীবনে আবারও বড় মোড়। অভয় সিং, যিনি মহাকুম্ভের সময় মূলত 'IIT বাবা' (IIT Baba Abhay Singh) নামেই পরিচিতি পান, সেই সময় বহুবার তাঁর মুখে সাংসারিক মায়া মমতা মোক্ষ ত্যাগের কথা শোনা যায়, কিন্তু কাজে তার একেবারে উল্টোটা করে সকলকে চমকে দিয়েছেন তিনি।

কথায় আছে 'শাদী দিল্লি কা লাড্ডু, যে খাবেন সে পস্তাবেন যে খাবেন না সেও পস্তাবেন'। এবার সেই দিল্লির লাড্ডুর স্বাদ নিলেন ভাইরাল সংসার ত্যাগী সন্যাসী IIT বাবা। সম্প্রতি বিয়ে করে ফের সংসারের পথে হাঁটলেন। মহাকুম্ভে তাঁর উপস্থিতি এবং জীবনদর্শন ঘিরে ব্যাপক চর্চা হয়েছিল। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই সন্ন্যাসী এবার গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করায় রীতিমতো শোরগোল পড়ে যায় চারিদিকে।

গোপনে বিয়ে সারলেন মহাকুম্ভের ভাইরাল IIT বাবা (IIT Baba Abhay Singh)

জানা গিয়েছে, বেঙ্গালুরুর বাসিন্দা এবং তাঁরই মতো ইঞ্জিনিয়ার প্রীতিকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভয়। যদিও প্রীতিকা বর্তমানে কর্মরত কি না, তা স্পষ্ট নয়। তিনি জানান, প্রায় এক বছর আগে তাঁদের পরিচয় হয়। প্রথমে তাদের সম্পর্ক বন্ধুত্ব দিয়েই শুরু হলেও তারা এই সম্পর্ককে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে চায়। তাই চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশের ধর্মশালার একটি মন্দিরে খুবই সাদামাটা অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে ১৯ ফেব্রুয়ারি আইনি স্বীকৃতিও পান এই সম্পর্ক।

মাথায় ঝুলছে একাধিক মামলা, লক্ষ লক্ষ টাকার সোনা-রূপোর মালকিন, তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের সম্পত্তি কত?

বিয়ের পর সম্প্রতি স্ত্রীকে নিয়ে হরিয়ানার ঝজ্জর জেলায় নিজের বাড়িতে যান অভয়। সেখানে তাঁর বাবা করণ সিং গ্রেওয়ালের সঙ্গে দেখা করেন এবং তাঁদের আশীর্বাদ নেন। ঝজ্জরের ভূমি ও রাজস্ব দপ্তরে গিয়ে নিজের কেওয়াইসি আপডেট করার সময়ই প্রথম প্রকাশ্যে আসে তাঁর বিয়ের খবর। জানা যায়, ওই দপ্তরেই কর্মরত তাঁর বাবা। নতুন দম্পতিকে একঝলক দেখতে ভিড় জমে যায় স্থানীয়দের মধ্যে, অনেকেই তাঁদের সঙ্গে ছবি তুলতে আগ্রহ দেখান।

তবে, সংসারে ফিরলেও স্থায়ীভাবে ঘর বাঁধার কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন অভয়। তাঁর কথায়, বৃহত্তর দায়িত্ব পালন করতে গেলে ব্যক্তিগত জীবনে দূরত্ব বজায় রাখা প্রয়োজন। তিনি জানান, মাঝেমধ্যেই বাবা-মায়ের সঙ্গে দেখা করতে এলেও দীর্ঘদিন থাকেন না। বর্তমানে স্ত্রীকে সঙ্গে নিয়ে 'শ্রী ইউনিভার্সিটি' নামে একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজে ব্যস্ত তিনি, যেখানে আধুনিক শিক্ষার সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন ঘটানোর পরিকল্পনা রয়েছে।

সরকারি কর্মীদের পোয়া বারো! বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ রাজ্যের

প্রসঙ্গত, আইআইটি বম্বে থেকে মাস্টার্স অফ ডিজাইন সম্পন্ন করার পর অভয় সিং (IIT Baba Abhay Singh) কানাডায় একটি নামী সংস্থায় উচ্চবেতনের চাকরি করতেন। কিন্তু কর্পোরেট জীবনের একঘেয়েমি তাঁকে টানতে পারেনি। আধ্যাত্মিকতার খোঁজে দেশে ফিরে সন্ন্যাস গ্রহণ করেন তিনি। মহাকুম্ভে তাঁর গেরুয়া বেশ, সাবলীল ইংরেজি ও বিজ্ঞানের উপর দখল অনেককেই বিস্মিত করেছিল। সেই সন্ন্যাসীর জীবনেই এবার নতুন অধ্যায়, আধ্যাত্মিকতা ও সংসারের এক অনন্য মেলবন্ধন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt