Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'গ্রান্ট ইন এইড কর্মচারীদের DA থেকে পুরোপুরি..,' কবে মিলবে বকেয়া? সরকারকে নিশানা সরকারি কর্মীদের

'গ্রান্ট ইন এইড কর্মচারীদের DA থেকে পুরোপুরি..,' কবে মিলবে বকেয়া? সরকারকে নিশানা সরকারি কর্মীদের

বাংলা হান্ট ডেস্কঃ দিন যত পেরোচ্ছে, ডিএ নিয়ে চর্চা বাড়ছে। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানো অনেক আগেই শুরু করে দিয়েছে রাজ্য। তবে অভিযোগ, এখনও ২০০৯ সালের রোপা মেনে Grant-in-aid & KMC এলাকায় বসবাসকারীরা বকেয়া ডিএ-র কোনো অংশ পাননি। এই নিয়ে সমানে ক্ষোভ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

বকেয়া ডিএ নিয়ে ক্ষুব্ধ কনফেডারেশন | Dearness Allowance

কবে মিলবে বকেয়ার অংশ? এই প্রশ্ন যখন উঠছে, তারই মধ্যে ফের মহার্ঘ ভাতা ইস্যুতে সরকারকে তোপ, কনফেডারেশনের। কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে কড়া বার্তা দিয়েছেন। যেখানে তিনি গ্রান্ট ইন এইড ও KMC এলাকায় বসবাসকারীদের বঞ্চনার কথা তুলে ধরেছেন।

মলয়বাবু বলেন, 'গ্রান্ট ইন এইড, কর্মচারীদের যে DA সেটা রোপাতে পরিষ্কার বলা আছে। আমরা বারবার বলছি, বারবার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্সকে চিঠি দিচ্ছি। বিগত পয়লা জুন মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল সেখানে গিয়েছি। সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে।'

সরকারি কর্মচারী সংগঠনের নেতার কথায়, 'গ্রান্ট ইন এইড কর্মচারীদের সংখ্যাটা একটু বেশি। সেখানে শিক্ষক-অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পৌরসভা, কলেজগুলোতে অসংখ্য সরকারি গ্রান্ট ইন এইড কর্মচারী তারা তাঁদের ডিএ থেকে পুরোপুরি বঞ্চিত করছে এই সরকার।'

প্রসঙ্গত অর্ডার বেরোনোর পরও কলকাতা কর্পোরেশন এলাকায় বসবাসকারী কর্মচারীরা বকেয়া ডিএ পাননি বলে অভিযোগ। গ্রান্ট ইন এইড, কর্মচারীদের বকেয়া ডিএ বা এখনো যে কলকাতা কর্পোরেশন এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন, তাদের বকেয়া ডিএ এখনও কেন দেওয়া হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt