Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
HDFC ব্যাঙ্কের বড় উপহার! মহিলা এবং প্রবীণদের জন্য লঞ্চ হল বিশেষ অ্যাকাউন্ট, মিলবে দুর্দান্ত সুবিধা

HDFC ব্যাঙ্কের বড় উপহার! মহিলা এবং প্রবীণদের জন্য লঞ্চ হল বিশেষ অ্যাকাউন্ট, মিলবে দুর্দান্ত সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: নতুন গ্রাহকদের কথা মাথায় রেখে এবার একটি দুর্ধর্ষ পদক্ষেপ গ্রহণ করেছে HDFC ব্যাঙ্ক (HDFC Bank)। এমতাবস্থায়, আপনি অথবা আপনার পরিবারের কোনও সদস্য যদি HDFC ব্যাঙ্কে অ্যাকাউন্ট (Bank Account)খোলার কথা ভেবে থাকেন, সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে।

মূলত, HDFC ব্যাঙ্ক মহিলা ও প্রবীণ নাগরিক তথা সিনিয়র সিটিজেনদের জন্য একটি সম্পূর্ণ নতুন ও স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছে। প্রায়শই সাধারণ অ্যাকাউন্টগুলিতে আমরা আমাদের প্রাপ্য সুবিধাগুলি পাই না, কিন্তু HDFC ব্যাঙ্কের এই নতুন পদক্ষেপটি ব্যাঙ্কিং সেক্টরে (Banking Sector) একটি যুগান্তকারী পরিবর্তন হিসাবে বিবেচিত হচ্ছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

HDFC ব্যাঙ্কের (HDFC Bank) বড় উপহার:

সিনিয়র সিটিজেনদের জন্য এক অসাধারণ পদক্ষেপ: জানিয়ে রাখি যে, সিনিয়র সিটিজেনদের জন্য একটি স্পেশাল সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্ট চালু করা হয়েছে। তাঁদের টাকার সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে HDFC ব্যাঙ্ক বেশ কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্যও যুক্ত করেছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে সিনিয়র সিটিজেনরা নির্বাচিত হাসপাতাল ও ফার্মেসিতে (যেমন অ্যাপোলো) ওষুধ এবং বিভিন্ন টেস্টের ওপর উল্লেখযোগ্য ছাড় পাবেন।

এর পাশাপাশি, তাঁরা তাঁদের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফিক্সড ডিপোজিটে (FD) সাধারণ গ্রাহকদের চেয়ে বেশি হারে সুদ পাবেন। এছাড়াও, যেকোনও ব্যাঙ্কের ATM থেকে টাকা তুলতে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। এর সঙ্গে, পাসবুক ও চেকবুকের মতো সুবিধাগুলি আজীবন বিনামূল্যে পাওয়া যাবে।

ভারতের অটোমোবাইল সেক্টর পাবে আরও গতি! ৪,০০০ কোটির পরিকল্পনা প্রস্তুত কেন্দ্রের

মহিলাদের জন্য বিশেষ সুবিধা: HDFC ব্যাঙ্ক কর্মজীবী ​​মহিলা এবং গৃহিণী উভয়ের প্রয়োজন মাথায় রেখে এই অ্যাকাউন্টটি তৈরি করেছে। নতুন এই অ্যাকাউন্টটির নাম সেভিংস ম্যাক্স অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের সঙ্গে একটি বিশেষ ডেবিট কার্ডও রয়েছে। যা লক্ষ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ কভার এবং হাসপাতালে ভর্তির কভারেজ প্রদান করে। মহিলারা তাঁদের গয়না ও মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখার জন্য প্রথম বছরের লকার ভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। এছাড়াও, ডাইনিং থেকে শুরু করে শপিং এবং গ্রোসারি ক্রয়ের ওপর বিশেষ মাসিক ক্যাশব্যাক ও রিওয়ার্ড পয়েন্ট তাঁদের দৈনন্দিন সঞ্চয়কে আরও বাড়িয়ে তুলবে। এই অ্যাকাউন্টের মাধ্যমে দু'চাকার যান বা ব্যক্তিগত ঋণের জন্য আবেদন করলে, প্রসেসিং ফি-তেও উল্লেখযোগ্য ছাড় পাবেন।

মধ্যপ্রাচ্যের সঙ্কট ও ইউরোপের চাহিদায় ভারতীয় তেলের বাজিমাত! এক বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছল রফতানি

নতুন মিনিমাম ব্যালেন্স নিয়ম: ব্যাঙ্ক এই অ্যাকাউন্টের জন্য মিনিমাম এভারেজ ব্যালেন্সের শর্তও শিথিল করেছে। এটি সাধারণত মেট্রো শহরগুলিতে ১০,০০০ এবং ছোট/গ্রামীণ এলাকায় ৫,০০০ বা তার কম নির্ধারণ করা থাকে। আপনি চাইলে অ্যাকাউন্টের পাশাপাশি একটি FD খুলে মিনিমাম ব্যালেন্সের দুশ্চিন্তা থেকেও মুক্তি পেতে পারেন। পাশাপাশি, দৈনন্দিন কেনাকাটা হোক বা অবসর গ্রহণের পরের চিকিৎসা খরচ, HDFC ব্যাঙ্কের
এই নতুন সেভিংস অ্যাকাউন্টটি মহিলা ও সিনিয়র সিটিজেনদের জন্য একটি দারুণ প্যাকেজ হিসাবে বিবেচিত হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt