Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জলসায় নতুন সিরিয়াল, প্রকাশ্যে সময়সূচী, কার কপাল পুড়ল?

জলসায় নতুন সিরিয়াল, প্রকাশ্যে সময়সূচী, কার কপাল পুড়ল?

বাংলাহান্ট ডেস্ক : টিআরপির চাহিদায় নিত্যনতুন সিরিয়াল (Serial) এসেই চলেছে বিভিন্ন চ্যানেলে। স্টার জলসাতেও খুব শিগগিরই আসতে চলেছে একেবারে নতুন স্বাদের ধারাবাহিক 'আদরের নৌকা'। নতুন প্রজন্মের বন্ধুত্ব আর প্রেমের টানাপোড়েনের গল্প ফুটে উঠবে এই সিরিয়ালে।

কবে থেকে শুরু নতুন সিরিয়াল (Serial)?

সিরিয়ালের প্রথম ঝলকের পর এবার প্রকাশ্যে এল সময়সূচী। আগামী ২৩ নভেম্বর থেকে রাত সাড়ে ৮ টায় সম্প্রচারিত হবে এই নতুন সিরিয়াল। উল্লেখ্য, এই সময়েই এতদিন দেখানো হত 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি'। ইতিমধ্যেই শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে এই ধারাবাহিকের। এবার টিভির পর্দা থেকেও বিদায় জানানোর পালা বিদ্যাকে।

কবে শুরু হবে সিরিয়াল: এখনও চ্যানেলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও হিসেম মতো আগামী ২২ নভেম্বরই শেষ সম্প্রচার প্রোফেসর বিদ্যা ব্যানার্জির। পরদিন থেকে ওই সময়ে সম্প্রচারিত হবে আদরের নৌকা।

কে থাকছেন সিরিয়ালে: এই সিরিয়ালে প্রথম বারের জন্য জুটি বাঁধতে চলেছেন শিরিন পাল এবং অর্কপ্রভ রায়। প্রোমো (Serial) অনুযায়ী, রাজি আর শৌর্য যাকে বলে অভিন্নহৃদয় বন্ধু। তাদের বন্ধুত্ব দুই বাড়ি থেকে ভালো চোখে না দেখলেও একে অপরকে ছাড়া থাকতেই পারে তা তারা।

বন্ধুরাও তাদের এই সম্পর্ককে প্রেম বলে মনে করে। কিন্তু রাজি কিছুতেই এই বন্ধুত্ব ভাঙতে চায় না। নিজের প্রিয় বন্ধুকে (Serial) যাতে হারাতে না হয় তার জন্য একটি এগ্রিমেন্ট করে রাজি। সেই এগ্রিমেন্ট অনুযায়ী রাজি আর শৌর্য কখনোই পরস্পরের প্রেমে পড়বে না। বাকিরা অবাক হয়ে গেলেও রাজির কথায়, তার কাছে এই বন্ধুত্বের মূল্য অনেক। প্রেম এলে যদি বন্ধুত্ব ভেঙে যায়? কিন্তু সত্যিই কি শেষ পর্যন্ত বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারবে তারা? নাকি প্রেমে পরিণত হবে এই বন্ধুত্ব। উত্তর দেবে এই সিরিয়াল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt