Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জুডোর পর বক্সিং! ভারতকে আবারও একদিনে জোড়া স্বর্ণপদক এনে দিলেন প্রীতি ও জেসমিন

জুডোর পর বক্সিং! ভারতকে আবারও একদিনে জোড়া স্বর্ণপদক এনে দিলেন প্রীতি ও জেসমিন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের ভারতের ঘরে এলো জোড়া সোনার পদক। জুডোর পর শনিবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) বক্সিংয়ে (Boxing) ভারতের দুই মহিলা বক্সার, জেসমিন লাম্বরিয়া (Jaismine Lamboria) এবং প্রীতি পাওয়ার (Preeti Power) নিজ নিজ ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন।

শট পাট, জুডো, বক্সিংয়ের মঞ্চে ভারতের এই সাফল্য দেখে খুশি ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।

এদিন মহিলাদের ৫৪ কেজি ক্যাটাগরিতে কানাডিয়ান প্রতিপক্ষ স্কারলেট ডেলগাডোকে পরাজিত করেছেন প্রীতি পাওয়ার। নিজের প্রতিপক্ষকে ৫-০ ফলে উড়িয়ে দিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেছেন তিনি। দেশকে সোনা উপহার দিতে পেরে সন্তুষ্ট হরিয়ানার ২২ বছর বয়সী এই মহিলা বক্সার।

২০২২ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতে প্রথম বক্সিং জগতে সাড়া ফেলেছিলেন তিনি। মূলত কাকা বিনোদ পাওয়ারের উদ্যোগে বক্সিং জগতে পা রেখেছিলেন তিনি। গতবছর বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর কমনওয়েলথ গেমসে ফেভারিট হিসেবে পা রেখেছিলেন তিনি।

আর তার ঠিক পরেই ৫৭ কেজি ক্যাটাগরিতে নর্দান আইরিশ প্রতিপক্ষ মাইকেল ওয়ালশকে পরাজিত করে সোনা জিতেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জেসমিন লাম্বরিয়া। জেসমিন ভারতীয় সেনাবাহিনীতে 'নায়েব সুবেদার' হিসেবে কর্মরত। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরেও বক্সিং চালিয়ে যাওয়া প্রথম ভারতীয় মহিলা বক্সার হওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন তিনি।

গতবছর ৫৭ কেজি বিভাগে বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি। অনেকেই প্রত্যাশা করেছিলেন যে এই বছরের কমনওয়েলথ গেমস থেকেও স্বর্ণপদক আনবেন তিনি। এদিন অনুরাগীদের প্রত্যাশাপূরণ করে তৃপ্ত এই মহিলা বক্সার। ২০২৪ সালে অলিম্পিকে অংশ নিয়েও খালি হাতে ফিরেছিলেন তিনি। এবার এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্স করে সেখানেও সোনা জেতা পরবর্তী লক্ষ্য এই মহিলা বক্সারের।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt