Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কাল থেকেই সরকারি বাসে যাতায়াত ফ্রি, কী কী নথি সঙ্গে রাখবেন?

কাল থেকেই সরকারি বাসে যাতায়াত ফ্রি, কী কী নথি সঙ্গে রাখবেন?

বাংলাহান্ট ডেস্ক : জুন মাস থেকে একাধিক বদল আসছে রাজ্যে। বিশেষ করে ১ লা জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাসে পরিষেবা ফ্রি হতে চলেছে। সিএসটিসি, ডব্লিউবিটিসি, ডব্লিউএসবিটিসি, এনবিএসটিসি, এসবিএসটিসির অধীনে পরিচালিত সমস্ত সরকারি বাসেই (Government Bus) মহিলাদের যাতায়াত ফ্রি হতে চলেছে।

ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবহণ দফতর। সেখানে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের কিউআর কোড সহ একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। বিনামূল্যে যাতায়াত করার জন্য ওই কার্ড ব্যবহার করতে পারবেন মহিলারা।

কাল থেকেই সরকারি বাসে (Government Bus) ফ্রি যাতায়াত

এই কার্ড বাসে দেখালেই বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। তবে ওই কার্ড যতদিন পর্যন্ত না ইস্যু হচ্ছে ততদিন কিছু নথি দেখালে তবেই বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। নির্দেশিকা অনুযায়ী, কন্ডাকটরের কাছ থেকে জিরো অ্যামাউন্টের টিকিট সংগ্রহ করতে মহিলাদের কিছু নির্দিষ্ট আসল নথি সঙ্গে রাখতে হবে। প্রাথমিক পরিচয়পত্র হিসেবে ভোটার আইডি কার্ড সম্পূর্ণ গ্রহণযোগ্য হবে বলে জানানো হয়েছে।

কী কী নথি লাগবে: এছাড়াও প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ছবিসহ পেনশনের নথি, গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা কার্ড, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ডও গ্রহণযোগ্য হবে বলে জানানো হয়েছে। চাকরিজীবী মহিলাদের ক্ষেত্রে রাজ্য বা কেন্দ্রীয় সরকার, পিএসইউ, পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক ইস্যু করা দাফতরিক চাকরির পরিচয়পত্রও (Government Bus) গ্রহণ করা হবে বলে খবর।

ছাত্রীদের জন্য কী ব্যবস্থা: স্কুল কলেজের ছাত্রীরা যাতে বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারেন তার জন্য স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা বৈধ ছাত্র পরিচয়পত্রকেও ছাড় দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই নথিগুলি যাচাই করে থার্মাল পেপারের জিরো ভ্যালু টিকিট দেবেন কন্ডাকটর।

যদিও এরপর এই সুবিধা পাওয়ার জন্য প্রতিটি যোগ্য মহিলা আবেদনকারীকে ছবি এবং কিউআর কোড সহ একটি বিশেষ স্মার্ট কার্ড দেওয়া হবে। সুবিধা পেতে হলে এলাকার বিডিও বা এসডিওর কাছে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নথি এবং ছবিও জমা করতে হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt