Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
কলকাতার বাজারে আগুন! চিকেন, মাটন, মাছের দাম শুনে অবাক ক্রেতারা

কলকাতার বাজারে আগুন! চিকেন, মাটন, মাছের দাম শুনে অবাক ক্রেতারা

বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল রাজ্যজুড়ে ভোট গণনা। ভোটের আবহ শেষ হওয়ার পর এখন ফলাফলের অপেক্ষায় রাজ্যবাসী। এই আবহে বাজারে বেরিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম শুনে অনেকেরই কপালে ভাঁজ পড়ছে। আজ রবিবার হওয়ায় মাছ-মাংস কিনতে বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে চিকেন থেকে মাটন, সবজির দাম, সব মিলিয়ে খরচ বেড়েছে বলেই মত অনেক ক্রেতার।

আজকের বাজার দর (Kolkata Market Price) কত? জানুন এই প্রতিবেদনে।

ভোটের আবহে বাজারে বাড়তি চাপ, কোথায় কত দাম (Kolkata Market Price)?

কলকাতা ও আশপাশের বাজারে আজ সবজির দামে বেশ ফারাক দেখা গিয়েছে (Kolkata Market Price)। আলু এখনও তুলনামূলক সস্তা। সাধারণ আলু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা কেজি দরে। চন্দ্রমুখী আলুর দাম ১৩ থেকে ১৪ টাকা কেজি। তবে অন্যান্য অনেক সবজির দাম এখনও বেশ চড়া। ঢ্যাঁড়শ ৬০ থেকে ৭০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা এবং পটলও একই দামে বিক্রি হচ্ছে।

কুমড়ো ৪০ থেকে ৫০ টাকা কেজি। ক্যাপসিকামের দাম রয়েছে ৬৫ থেকে ৭০ টাকা। টমেটো ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে মিলছে। রসুনের দাম এখনও অনেক বেশি, ১৬০ থেকে ২০০ টাকা কেজি পর্যন্ত গিয়েছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকা কেজি দরে।

বাজারে কাঁচা লঙ্কার দামও বাড়তি। ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে ৬০ থেকে ৭০ টাকা এবং বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা কেজি। লাল শাকের আঁটি ১০ টাকা দরে মিলছে। বড় ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা পিসে।

রবিবার বলে মাছের বাজারেও ভালো ভিড় ছিল। রুই মাছের দাম ২০০ থেকে ২৫০ টাকা কেজি। কাতলা বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়। তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে মিলছে। ইলিশের দাম এখনও অনেকটাই বেশি, ৮০০ থেকে ১৪০০ টাকা কেজি পর্যন্ত উঠেছে।

এছাড়া কাঁকড়া ৫০০ থেকে ৬০০ টাকা, ভোলা মাছ ৪০০ থেকে ৫০০ টাকা এবং কই মাছ প্রায় ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লোটে মাছের দাম রয়েছে ১৫০ থেকে ২০০ টাকা কেজি।

আরও পড়ুনঃভোটগণনার আগে বড় দায়িত্বে রাজীব কুমার! বিশেষ ভূমিকায় প্রাক্তন ডিজি

সবচেয়ে বেশি ভিড় ছিল চিকেনের দোকানে। কাটা চিকেন বিক্রি হয়েছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে। গোটা চিকেনের দাম ১৬০ থেকে ১৮০ টাকা কেজি। অন্যদিকে মাটনের দাম পৌঁছে গিয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকা কেজিতে। ভোটের আবহে রবিবারের বাজার করতে গিয়ে তাই বাড়তি খরচের চাপ অনুভব করছেন অনেকেই (Kolkata Market Price)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt