Dailyhunt
কম উপকরণে দারুণ স্বাদ, বাঁকুড়ার ডিংলার ঝালেই জমবে  ভোজ, রেসিপি রইল

কম উপকরণে দারুণ স্বাদ, বাঁকুড়ার ডিংলার ঝালেই জমবে ভোজ, রেসিপি রইল

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকাল। এই সময় পেট ঠান্ডা রাখতে নানান রকমের সবজি খাবার পরামর্শ দেন ডাক্তাররা। তবে গরমকালে যেমন হালকা খাবার খেতে হয়, ঠিক সেই রকমই আপনি যদি স্বাদে কোন রকমের অবহেলা না করে নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে বানিয়ে ফেলতে পারেন বাঁকুড়ার বিখ্যাত এই রান্নাটি।

যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। তবে এটি খেতে দুর্দান্ত হয়। রইল রেসিপি (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন বাঁকুড়ার বিখ্যাত ডিংলার ঝাল (Recipe)

বাঁকুড়ার জনপ্রিয় একটি খাবার হল ডিংলার ঝাল। এটি মূলত বাঁকুড়ার স্থানীয় খাবার। যা বানাতে লাউ, কুমড়ো, পেঁপে, আলু লাগে। এটি বানাতে আপনার হাতে খুব অল্প সময় লাগবে। পাশাপাশি এই গরম কালে আপনার পেটকেও সুস্থ রাখতে সাহায্য করবে। দেখে নিন রেসিপিটি (Recipe)।

ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেও বদলাতে পারবেন বোর্ডিং স্টেশন, জানুন প্রসেস

উপকরণ:

২৫০ গ্রাম কুমড়ো

১০টি ছোট ছোলার ডালের বড়া

৩ টেবিল চামচ সর্ষের তেল

১ টেবিল চামচ ঘি

১/২ চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

১ চা চামচ ধনেগুঁড়ো

১ চা চামচ জিরেগুঁড়ো

১ চা চামচ কালো জিরে

২ টি শুকনো লঙ্কা

৩ টেবিল চামচ সর্ষে

২ টি কাঁচা লঙ্কা

৩ টেবিল চামচ নারকেল কোরানো

স্বাদমতো নুন

সামান্য চিনি

প্রণালী: প্রথমে কুমড়ো ভাল ভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে মাঝারি টুকরোয় কেটে নিন। এরপর সর্ষে জলে ভিজিয়ে রাখুন। এরপর ভেজানো সর্ষে, কোরানো নারকেল, কাঁচা লঙ্কা এবং এক চিমটে নুন দিয়ে ভাল ভাবে বেটে নিন। মিশ্রণটি একটি বাটিতে ঢেলে রাখুন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিন কেটে নেওয়া কুমড়ো। ভাল ভাবে কিছু ক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিন সমস্ত গুঁড়ো মশলা ও পরিমান মতো নুন।এরপর মশলার সঙ্গে কিছু ক্ষণ নাড়াচাড়া করার পরে একে একে দিন ছোলার ডালের বড়া, বেটে রাখা সর্ষের মিশ্রণ, কয়েক দানা চিনি। তারপর খুব সামান্য কিছুটা জল। এরপর অন্য একটি কড়াইতে ঘি গরম করে তাতে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন সুগন্ধ বেরোলে আঁচ বন্ধ করুন। ঘি সমেত ফোড়ন ঢেলে দিন কুমড়োর কড়াইয়ে। হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিন। তারপর ভাত অথবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন (Recipe)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt