Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
লক্ষ্মীবারে ফের বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট গোল্ড প্রাইস

লক্ষ্মীবারে ফের বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট গোল্ড প্রাইস

বাংলা হান্ট ডেস্ক: হলুদ ধাতুর দর ক্রমাগত ওঠানামা করছে। তবে ফের একবার বৃহস্পতিবার সোনার দাম আকাশচুম্বী। ক্রমাগত বেড়েই চলেছে হলুদ ধাতুর দর (Gold Price)। এরফলে গহনা কেনা এখন মধ্যবিত্তদের কাছে স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। তবে বর্তমানে যে পরিমাণে সোনার দাম বেড়েছে, তাতে এই মুহূর্তে আপনি যদি গহনা কেনার পরিকল্পনা করেন।

তবে এক নজরে দেখে নিন আজকের লেটেস্ট রেট।

ক্রমাগত ঊর্ধ্বমুখী সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)

সঞ্চয় হোক কিংবা অলংকার বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জেনে নিন আজকের লেটেস্ট রেট (Gold Price)।

বারাণসী-শিলিগুড়ি রুটে বুলেট ট্রেনের সম্ভাবনা, যাত্রার সময় নামতে পারে ৩ ঘণ্টার কম

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫১৪০ টাকা। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫১৪০০টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৯৩০ টাকা। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৯৩০০ টাকা। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৮৫০ টাকা। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৮৫০০ টাকা।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৭৩৫ টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৭৩৫০ টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৭২৫০ টাকা। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৭২৫০ টাকা।

সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয় (Gold Price)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt