Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মমতার বিরুদ্ধে FIR-এর নির্দেশ মুখ্যমন্ত্রীর, কী নিয়ে? খবর প্রকাশ্যে আসতেই তোলপাড়

মমতার বিরুদ্ধে FIR-এর নির্দেশ মুখ্যমন্ত্রীর, কী নিয়ে? খবর প্রকাশ্যে আসতেই তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সভায় কলকাতা হাই কোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুধু তাই নয়, বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

কী নিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর (Suvendu Adhikari)?

শুক্রবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে কলকাতায় সভা করে তৃণমূল। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট-তৃণমূলের সভা হয় ক্যাথিড্রাল রোডে। সভায় নিজেও উপস্থিত ছিলেন মমতা।

শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, আদালত রাস্তার একটি দিক খোলা রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু সভার সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তাঁর দাবি, রাস্তার পাশে গাছের নীচে থাকা লোকজনকেও সভায় নিয়ে আসা হয়েছিল। এর পরেই মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে হাইকোর্টে যাওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

এই সভা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীই আগে হাইকোর্টে গিয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে রানি রাসমনি রোডে সভার অনুমতি দেওয়া হয়। আর মমতার নেতৃত্বাধীন কালীঘাট-তৃণমূলকে ক্যাথিড্রাল রোডের একটি দিকে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল।

নেপালে এখনও নিখোঁজ ৩৭ বাঙালি, পরিবারকে বড় আশ্বাস শুভেন্দুর, খুলছে বিশেষ WhatsApp গ্রুপ

হাই কোর্টের নির্দেশে বলা হয়েছিল, সভায় ১৫০০-র বেশি কর্মী-সমর্থক থাকতে পারবেন না। পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে সভা শেষ করতে হবে। পাশাপাশি ক্যাথিড্রাল রোড এবং রানি রাসমনি রোডের একটি করে দিক খোলা রাখার নির্দেশও দেওয়া হয়েছিল।শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, সেই নির্দেশই মানা হয়নি। তাই মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt