Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পরোটায় দিন নতুন টুইস্ট, সহজ রেসিপিতে বানান ছাতুর স্বাদের মজাদার পদ.

পরোটায় দিন নতুন টুইস্ট, সহজ রেসিপিতে বানান ছাতুর স্বাদের মজাদার পদ.

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে জলখাবার কি খাওয়া যায় তা নিয়ে চিন্তায় সকলেই থাকেন। কারণ প্রতিদিন এক ধরনের জল খাবার খেতে কারোরই ভালো লাগেনা। এবার নতুনত্ব কোনো খাবার যদি আপনি খেতে চান, তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সহজ পদ্ধতিতে স্বাস্থ্যকর ছাতুর পরোটা। কীভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।

সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ছাতুর পরোটা (Recipe)

বাড়িতে প্রায়ও সেই আপনি আলুর পরোটা করে থাকেন। তবে একঘেয়ে আলুর পরোটা খেয়ে আপনার মুখে যদি চর পড়ে যায়। তাহলে অবশ্যই ট্রাই করুন আজকের এই রেসিপিটি। দেখে নিন সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন ছাতুর পরোটা (Recipe)।

বৈশাখের শুরুতে বাজারে বাড়ল সোনার দাম! জানুন আজকের ২২ ও ২৪ ক্যারেটের দাম

উপকরণ:

ছাতু

ময়দা

তেল

নুন

জিরে

জল

প্রণালী: প্রথমে তেল, পরিমান মতন নুন ও জল দিয়ে ময়দা মেখে নিন। এরপর কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে তাতে ছাতুটা ভালো করে নাড়াচাড়া করে নিন।এরপর মেখে রাখা ময়দার মধ্যে ছাতুর ওই পুরটা ভরে ভালোভাবে চেপে আটকে দিন। এরপর হালকা হাতে পরোটার মতন বেলে নিয়ে। ভালোভাবে অল্প তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ছাতুর পরোটা (Recipe)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt