বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় মানুষ ব্যস্ততার কারণে একটু বেশি করে খাবার স্টোর করে রাখতে পছন্দ করেন অনেকেই। তবে স্টোর করে রাখার জন্য মানুষ ফ্রিজে রান্না করে রাখা খাবার রাখেন। তবে দেখা যায় সেই খাবার থেকে এক এক সময় একটা আলাদা গন্ধ বেরোয়। যেটা ঝাঁঝালো প্রকৃতির হয়। যার ফলে খাবারগুলো নিমেষের মধ্যে নষ্ট হয়ে যায় অথবা খাওয়া যায় না।
তবে আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি ফ্রিজে খাবার স্টোর করলে খাবার থেকে আর কোন বদ গন্ধ আসবে না তার কিছু ঘরোয়া টোটকা (Cooking Tips)।
ফ্রিজে রাখা খাবারে গন্ধ? ৩ টোটকায় দূর করুন সমস্যা (Cooking Tips)
ফ্রিজের ভেতরে রেখে দেওয়া কাঁচা মাছ, মাংস রাখার ফলে বহু সময় দুর্গন্ধের তৈরি হয়। তবে অনেক সময় ফ্রিজের মধ্যে জমে থাকা বরফের থেকেও এই দুর্গন্ধের সৃষ্টি হয়ে থাকে। যার ফলে এই গন্ধগুলো খাবারের সঙ্গে অনেক সময় মিশে যায়। এর ফলে খাবারের স্বাদ বিগড়ে যায়। তবে আজকে প্রতিবেদনে রইল এমন কিছু সহজ টোটকা যাতে আপনি এই সমস্যা থেকে সহজেই রেহাই পাবেন (Cooking Tips)।

সহজ রান্নায় অসাধারণ স্বাদ, ট্রাই করুন এই ভেজ পদগুলি; রেসিপি রইল
১) প্রথমত একটি বাটিতে এক চামচ নুন, এক চামচ কফি মিশিয়ে একটি অ্যালুমিনিয়াম ফয়েলে ভাল করে মুড়িয়ে নিন। এ বার একটি টুথপিক দিয়ে ফয়েলের গায়ে বেশ কয়েকটি ছিদ্র করে দিন। এরপর ওই ফয়েলটা ফ্রেজের ভেতর রেখে দিলে। আপনি দুর্গন্ধের হাত থেকে মুক্তি পাবেন।
২) অথবা একটি কাচের বাটিতে লেবুর খোসা গ্রেড করে রেখে দিন। এ বার বাটিটি ফ্রিজে ভরে রাখুন। এটা দেখবেন ফ্রিজের ভেতর থেকে আর ভোটকা গন্ধ বেরোচ্ছে না। তবে দু তিনদিন পর গ্রেট করে রাখা লেবুর খোসাটা ফেলে দেবেন।
৩) আপনি চাইলে ভ্যানিলা এসেন্স দিয়ে ভেজানো এক টুকরো তুলো রেখে দিতে পারেন ফ্রিজের এক কোনায়। তাতে বাজে গন্ধের বদলে ফ্রিজে থাকবে। পাশাপাশি ফ্রিজের ভেতরে দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে (Cooking Tips)।

