Dailyhunt
ফ্রিজে রাখা বহুদিনের মাছেও স্বাদ ফিরিয়ে আনুন, শুধু এই ট্রিক মেনে চলুন

ফ্রিজে রাখা বহুদিনের মাছেও স্বাদ ফিরিয়ে আনুন, শুধু এই ট্রিক মেনে চলুন

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই রয়েছে মাছে ভাতে বাঙালি। তার ওপর বর্তমান দিনে সকলেই কমবেশি আমরা ব্যস্ত থাকি। যার ফলে প্রতিদিন বাজারে গিয়ে বাজার করা এক এক সময় কষ্টসাপেক্ষ হয়ে দাঁড়ায়। যার ফলে অনেকেই একসঙ্গে মাছ মাংস কিনে ফ্রিজে স্টোর করে রাখে। তবে দু একদিনের বেশি মাছ ফ্রিজে রাখলে, সেরকম টাটকা স্বাদ পাওয়া যায় না।

তবে আজকের প্রতিবেদনে রইলে এমন কিছু ঘরোয়া টোটকা (Cooking Tips) যার মাধ্যমে আপনি ফ্রিজে রাখা বহুদিনের মাছেও পাবেন সেই আসল স্বাদ। জেনে নিন বিস্তারিত।

ফ্রিজে থাকা মাছ ফ্রেশ রাখতে এই সহজ ট্রিক কাজে লাগান (Cooking Tips)

প্রথমত বাজার থেকে কিনে নিয়ে আসা মাছ, মাংস অনেকেই বাড়িতে স্টোর করে রাখেন। কারণ ব্যস্তময় জীবনে প্রতিদিন বাজার যাওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে আজকাল। এবার আপনি যখন একসঙ্গে অনেকটা মাছ অথবা মাংস বাজার থেকে কিনে নিয়ে আসবে। তখন প্রথমেই ফ্রিজে রাখার সময় সেই মাছ মাংস গুলো একটু বেশিদিন হয়ে গেলেই চেহারা থেকে স্বাদ সবদিক থেকেই পাল্টিয়ে যায় (Cooking Tips)। আজকের প্রতিবেদনা রইল কিভাবে আপনি সহজ ট্রিক্সে সেগুলোকে টাটকা রাখতে পারবেন।

১ এপ্রিল থেকে Gratuity নিয়মে হয়েছে বড় পরিবর্তন, আপনার স্যালারিতে কী প্রভাব পড়বে জানুন

প্রথমত ফ্রিজে রাখা মাছটি সাদা আগের মতন পাওয়া যায় না। তাই প্রথমে ফ্রিজ থেকে মাছ বের করে সেটাকে সবার আগে রুম টেম্পারেচার এর মধ্যে আনার চেষ্টা করুন। এরপর ঠান্ডা কেটে গেলে মাছগুলোকে টুকরো করে কেটে নিন। ছোট মাছ হলে কাটতে হবে না।

তবে যত বড় মাছ হয় তাহলে কেটে নেবেন। পাশাপাশি যদি আগের থেকে বড় মাছের টুকরো করা থাকে। তাহলে আপনার কাটাকাটির ঝামেলা থাকবে না। এরপর মাছগুলো জলে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। পাশাপাশি অপর একটি বাটিতে কাঁচের দুধ ও জল মিশিয়ে নিন।

তবে মনে রাখবেন এই মিশ্রণটি যাতে সমপরিমাণ হয়। মোটামুটি ফ্রিজে রাখা মাছগুলো ভিজে যাবে সেরকম পরিমাণ হলেই যথেষ্ট। এরপর মাছগুলোকে সেই মিশ্রণের মধ্যে ভালোভাবে মিশিয়ে রাখবেন। তারপর মাছগুলোকে তুলে ভালোভাবে আরেকবার ফ্রেশ জলে ধুয়ে নেবেন।

এরপর সাধারণ লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে। গরম তেলে ভেজে। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারবেন। আর এটা দেখে কেউ বুঝতেও পারবেনা, যে আপনি আগের থেকে মাছ নিয়ে এসে রেখে দিয়েছিলেন (Cooking Tips)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt