বাংলা হান্ট ডেস্ক: রাসযাত্রা উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানো সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Indian Railways)। আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত শিয়ালদহ রানাঘাট শান্তিপুর শাখায় দু জোড়া অতিরিক্ত ই এম ইউ স্পেশাল ট্রেন চালানো হবে। এর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে।
আজকের প্রতিবেদনে রইল এই বিষয়ে বিস্তারিত তথ্য।
রাসের ভিড় এড়াতে বিশেষ ট্রেন, টাইমটেবিল জানাল রেল (Indian Railways)
পূর্ব রেলে তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ২৭ শে নভেম্বর পর্যন্ত নটে ডাউন ট্রেন কালীনারায়নপুর ও শান্তিপুর শাখার বাঘনা কৃতি বাস হল্ট স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেবে (Indian Railways) । এছাড়াও যে ট্রেনগুলো এই উৎসবে উপলক্ষে অতিরিক্ত স্টপেজ দেবে সেই তালিকা একনজরে দেখে নিন।
যে আপ ট্রেনগুলো অতিরিক্ত স্টপেজ দেবে- ৩১৫৪১, ৩১৫২৩, ৩১৫৩৩, ৩১৫৩৫, ৩১৫৩৭ এবং ৩১৫৩৯ নম্বর শিয়ালদা-শান্তিপুর লোকাল।৩১৫৮৫ নম্বর রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন লোকাল, ৩৩৭৫২ নম্বর বনগাঁ জংশন-শান্তিপুর লোকাল, ৩১৭৮৩ নম্বর রানাঘাট-শান্তিপুর লোকাল।
আগামী সপ্তাহে ব্যাঙ্কে লম্বা ছুটি, কলকাতায় কবে কবে বন্ধ পরিষেবা?
যে ডাউন ট্রেনগুলি অতিরিক্ত স্টপেজ দেবে - ৩১৫১২, ৩১৫২৪, ৩১৫৪৪, ৩১৫২৮, ৩১৫৩৮, ৩১৫৪০ এবং ৩১৫৪২ নম্বর শান্তিপুর-শিয়ালদা লোকাল। ৩১৭৮৬ নম্বর শান্তিপুর-রানাঘাট লোকাল ও ৩৩৭৫১ নম্বর শান্তিপুর-বনগাঁ জংশন লোকাল।
এছাড়াও, ২৪-২৫ নভেম্বর, ২৫-২৬ নভেম্বর, ২৬-২৭ নভেম্বর এবং ২৭-২৮ নভেম্বরের মধ্যবর্তী রাতে শিয়ালদা-রানাঘাট-শান্তিপুর শাখায় দু'জোড়া অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন চলবে। সেই স্পেশাল ট্রেনের সময়সূচি দেখে নেওয়া যাক।
শিয়ালদা-শান্তিপুর-শিয়ালদা লোকাল: এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে রাত ৯টা বেজে ৬ মিনিটে। সেটি শান্তিপুর পৌঁছবে রাত ১১টা বেজে ৪০ মিনিটে। আবার অন্যদিকে, ফিরতি পথে শান্তিপুর থেকে ট্রেনটি ছাড়বে রাত ১টা ৩০ মিনিটে।
রানাঘাট-শান্তিপুর-রানাঘাট লোকাল: এই ট্রেনটি রানাঘাট থেকে ছাড়বে রাত ১২টা বেজে ৫০ মিনিটে। সেটি শান্তিপুর পৌঁছবে রাত ১টা বেজে ২০ মিনিটে। আবার ফিরতি পথে শান্তিপুর থেকে ট্রেনটি ছাড়বে রাত ১২টা বেজে ২৫ মিনিটে (Indian Railways)।

