Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রেলযাত্রীদের জন্য জরুরি খবর! শনি-রবিতে কোন কোন রুটে চলবে না লোকাল ট্রেন, জেনে নিন

রেলযাত্রীদের জন্য জরুরি খবর! শনি-রবিতে কোন কোন রুটে চলবে না লোকাল ট্রেন, জেনে নিন

বাংলা হান্ট ডেস্ক: ফের মাসের শুরুতে যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ আগস্ট মাসের প্রথম দিকে ট্রাফিক ব্লকের কারণে বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল ট্রেন (Indian Railways)। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, ডানকুনি স্টেশন এলাকায় ট্রাক রক্ষণাবেক্ষণ এর কাজ চলবে। সেই কারণেই হাওড়া ডিভিশনের দুদিনের মোট আটটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

একাধিক লোকাল বাতিল দেখুন তালিকা (Indian Railways)

জানা যায়, এই কাজ ১ আগস্ট রাত ১০:০০ থেকে ২ আগস্ট ভোর ৪:০০ পর্যন্ত মোট ৬ ঘন্টার জন্য ট্রাফিক ব্লক করা হবে। পাশাপাশি এই কাজের ফলে হাওড়া শিয়ালদহসহ বারুইপুরের একাধিক স্টেশনে বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে (Indian Railways)।

মাসের শেষ দিনে সোনার দামে স্বস্তি! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা?

১ অগস্ট বাতিল ট্রেনের সংখ্যা।হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ ট্রেন। বারুইপাড়া থেকে বাতিল ৩২৪১৪ ট্রেন। ৩২৪১৩ ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ থেকে। মসাগ্রাম থেকে ৩৬০৮৮ ট্রেন বাতিল।বর্ধমান থেকে ৩৬৮৬০ ট্রেন বাতিল হয়েছে। ২ অগস্ট বাতিল ট্রেনের সংখ্যা।মোট দু'টি ট্রেন বাতিল হয়েছে। যেখানে হাওড়া থেকে ৩৬৮১১ ট্রেন বাতিল হয়েছে। বর্ধমান থেকে বাতিল হয়েছে ৩৬৮১২ ট্রেন।

পাশাপাশি রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এক রক্ষণাবেক্ষণ এর কাজের জন্য এই ট্রাফিক ব্লক করা হচ্ছে। যাত্রার আগেই প্রেমের সময়সূচী যাচাই করে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। এছাড়াও দিন কয়েক আগে হাওড়ার ডিভিশনের নন ইন্টারলকিং এর কাজের জন্য চার দিন রেল পরিষেবা ব্যাহত ছিল।

২৪ জুলাই বিকেল ৫;০০ থেকে ২৭ জুলাই ভোর ৫:০০ পর্যন্ত ৬০ ঘন্টার নন ইন্টারলোকিং এর কাজের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হয়। একদিকে যেমন বেশ কিছু ট্রেন বাতিল হয় অপরদিকে কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছিল (Indian Railways)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt