বাংলাহান্ট ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ি শান্তিনিকেতনে হাজির CID. বিধানসভার সই কাণ্ডের জেরে অভিষেকের বাড়িতে এই অভিযান বলে সূত্রের খবর। যদিও গোটা বিষয়টা এখনও স্পষ্ট নয়। এদিন দুপুর দেড়টার দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে যায় সিআইডির টিম।
তবে দেখা মেলেনি সাংসদের।
জানা যাচ্ছে, অভিষেক বর্তমানে শান্তিনিকেতনের বাড়িতে নেই। তাই দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অভিষেকের সঙ্গে কোথা বলতে পারেনি CID. সূত্রের খবর, বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের চিঠিতে স্বাক্ষর সংক্রান্ত বিতর্ক সংক্রান্ত তদন্তের জেরেই সিআইডি আধিকারিকেরা অভিষেকের সঙ্গে কথা বলতে চাইছেন।
প্রসঙ্গত, বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে কয়েক জন বিধায়কের সইতে অসঙ্গতির অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমেছে CID. এর আগে এই ঘটনার সূত্র ধরে চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম এবং ডোমজুডের বিধায়ক তাপস মাইতির বাড়িতেও গিয়েছিলেন গোয়েন্দা আধিকারিকরা।

সবিস্তারে আসছে…

