Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার ৬০০০ টাকা ঢুকবে একসঙ্গে! বঞ্চিত আবেদনকারীদের জন্য বড় খবর

সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার ৬০০০ টাকা ঢুকবে একসঙ্গে! বঞ্চিত আবেদনকারীদের জন্য বড় খবর

বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর মাস পড়ে গেলেও এখনও রাজ্যের লক্ষ লক্ষ মহিলা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকার পাননি বলে অভিযোগ। সরকারি পরিসংখ্যান বলছে, অগাস্ট মাসে রাজ্যের মোট ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেয়েছেন। তবে যাঁরা 'যোগ্য' হয়েও টাকা পাননি বলে অভিযোগ উঠছে, তাদের প্রশ্ন তাহলে কি সেপ্টেম্বর মাসে একবারে দু'মাসের ৬০০০ টাকা পাবেন?

এই নিয়েই সামনে এল আপডেট।

সেপ্টেম্বরে মিলবে দু'মাসের অন্নপূর্ণার টাকা? আশায় মহিলারা | Annapurna Yojana

গত মাসে ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে অনেক দেরি হয়ে যায়। তবে মুখ্যমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, যাঁরা যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন, এবার থেকে তাঁদের অ্যাকাউন্টে প্রতিমাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে।

এখনও অনেকে মহিলাই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তাঁদের আবেদনের স্টেটাস আন্ডার প্রসেস রয়েছে। অনেক ক্ষেত্রে স্টেটাস রয়েছে আন্ডার ফারদার ইনকোয়ারি। এই সব ক্ষেত্রে এখনও যাচাই ক্রিয়া চলছে। এর মধ্যে যাঁরা যোগ্য হবেন, তাঁরা টাকা পেয়ে যাবেন সেপ্টেম্বরে। তাঁদের টাকা আটকানো হবে না।

প্রশ্ন উঠছে, যাঁরা অগাস্টে টাকা পাননি, সেপ্টেম্বর মাসে কি দুই মাসের ৬০০০ টাকা একসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? প্রশাসন সূত্রে খবর, হ্যাঁ এমন এই সম্ভাবনাও রয়েছে। যাঁরা অগাস্টে টাকা পাননি, কিন্তু ভেরিফিকেশনের পর যোগ্য প্রমাণিত হয়েছেন, তাঁদেরকে অগাস্ট এবং সেপ্টেম্বর মিলিয়ে দুই মাসের টাকা একসঙ্গেও নাকি দেওয়া হতে পারে। যদিও সরকারি তরফে এই নিয়ে কোনও আপডেট নেই। দু'মাসে একসাথে টাকা দেওয়ার কোনও ঘোষণা হয়নি এখনও।

যোগ্য হওয়া সত্ত্বেও বহু মহিলা সরকারি ভাতা থেকে বঞ্চিত বলে অগাস্ট মাসেও অভিযোগ উঠেছে। কারও 'UNDER PROCESS' তো কারও 'FOR FURTHER VERIFICATION' দেখাচ্ছে। টাকা না পাওয়া বা আবেদনে কোনও সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট BDO অফিস অথবা পুরসভা কার্যালয়ে যোগাযোগ করে নিতে পারে। অনলাইনে Grievance Redressal-এও অভিযোগ জানানো যেতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt