Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শনিবার ফের ঝড়-বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় হলুদ সতর্কতা

শনিবার ফের ঝড়-বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় হলুদ সতর্কতা

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আর বেশি দেরি নেই। এই সময় সাধারণত আকাশে শরতের নীল রং আর সাদা মেঘ দেখা যায়। কিন্তু এবার সেই ছবি এখনও দেখা যাচ্ছে না। বরং ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার ১৯ সেপ্টেম্বর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও দমকা হাওয়াও বইবে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শনিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। এই পরিস্থিতির জন্য রবিবার পর্যন্ত এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

শনিবার কলকাতাতেও (Kolkata Weather Update) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির কাছাকাছি। তবে গরমের অনুভূতি বেশি থাকবে। অনুভূত তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে (North Bengal Weather) আপাতত বৃষ্টির দাপট কিছুটা কমবে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার উত্তরবঙ্গের কোনও জেলায় বড় ধরনের সতর্কতা নেই। ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়নি।

জোড়াফুল 'ফ্রিজ', নামও ব্যবহার নয়! রাতেই বড় পদক্ষেপ মমতার

শনিবার দক্ষিণবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তার তীব্রতা তুলনামূলক কম থাকবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt