বাংলা হান্ট ডেস্ক: ই-কমার্সের অন্যতম বৃহৎ সংস্থা ফ্লিপকার্ট এবার ফুড ডেলিভারি (Flipkart Food Delivery) ব্যবসায় প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সংস্থাটি আগামী ১৫ অগাস্টের কাছাকাছি সময়ে তাদের ফুড ডেলিভারি পরিষেবা চালু করবে বলে অনুমান করা হচ্ছে।
প্রথমে এই পরিষেবা শুরু হবে বেঙ্গালুরুতে। এজন্য সংস্থাটি শহরের একাধিক রেস্তোরাঁ নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করতে শুরু করেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফ্লিপকার্টের ফুড ডেলিভারি ব্যবসায় প্রবেশ এমন এক সময়ে ঘটছে যখন জোম্যাটো (Zomato) এবং সুইগি (Swiggy)lএখনও ভারতের ফুড ডেলিভারি বাজারে আধিপত্য বিস্তার করে আছে। তবে, সাম্প্রতিক মাসগুলিতে র্যাপিডোও তার ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ওনলি-র মাধ্যমে এই বাজারে আলোড়ন সৃষ্টি করেছে।
এবার ফুড ডেলিভারি সার্ভিসে এন্ট্রি নিচ্ছে Flipkart (Flipkart Food Delivery):
রেস্তোরাঁগুলিকে কম কমিশনের প্রস্তাব: জানিয়ে রাখি যে রেস্তোরাঁগুলিকে আকৃষ্ট করতে ফ্লিপকার্ট একটি বড় পদক্ষেপ নিচ্ছে। সংস্থাটি তাদের কাছ থেকে প্রায় ১০ শতাংশ কমিশন নেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে, জোম্যাটো এবং সুইগি সাধারণত রেস্তোরাঁগুলির কাছ থেকে ১৬ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নিয়ে থাকে। এমতাবস্থায়, ফ্লিপকার্টের কম কমিশন মডেলটি ছোট ও বড় উভয় ধরণের রেস্তোরাঁর জন্যই লাভজনক হতে পারে।

ONDC-র মাধ্যমে পরিষেবা: উল্লেখ্য যে, প্রচলিত মডেলের পরিবর্তে, এটি ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স তথা ONDC ব্যবহার করবে। ONDC হল একটি সরকারি উদ্যোগ। যার লক্ষ্য ডিজিটাল বাণিজ্যকে আরও উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক করে তোলা। এর ফলে ফ্লিপকার্টকে পুরো নেটওয়ার্কটি একেবারে নতুন করে তৈরি করতে হবে না এবং তারা দ্রুত তাদের পরিষেবা শুরু করতে পারবে।
তৈরি নতুন রেকর্ড! জুলাই মাসে ২ লক্ষেরও বেশি গাড়ি বিক্রি মারুতি সুজুকির, EV-তে বাজিমাত টাটার
গ্রাহক এবং রেস্তোরাঁগুলির সুবিধা: যদি ফ্লিপকার্ট সফলভাবে একটি স্বল্প-কমিশন মডেল বাস্তবায়ন করে, সেক্ষেত্রে এই পদক্ষেপ রেস্তোরাঁগুলির খরচ কমাতে পারে। এর ফলে গ্রাহকরা আরও ভালো অফার, কম ডেলিভারি চার্জ এবং আরও বেশি ছাড়ের সুবিধা পেতে পারেন। অন্যদিকে, নিজেদের বাজার ধরে রাখতে জোম্যাটো এবং সুইগিকেও তাদের কমিশন নীতি ও ব্যবসায়িক মডেল পরিবর্তন করতে হতে পারে।
৬ বছর পর ফের খুলল ভারত-চিন সীমান্ত! শুরু হল বাণিজ্য
প্রথমে বেঙ্গালুরুতে শুরু পরিষেবা: খবর অনুযায়ী, এই ফুড ডেলিভারি পরিষেবাটি প্রাথমিকভাবে বেঙ্গালুরুতেই সীমাবদ্ধ থাকবে। সংস্থাটি প্রথমে নির্বাচিত কিছু গ্রাহকের সঙ্গে পরিষেবাটি পরীক্ষা করবে। গ্রাহকদের মতামত এবং পরিষেবার উন্নতির ওপর ভিত্তি করে, এটি অন্যান্য শহরেও চালু করা হবে। গ্রাহকরা মূল ফ্লিপকার্ট অ্যাপের পাশাপাশি একটি আলাদা ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমেও ফ্লিপকার্টের খাবার ডেলিভারি পরিষেবা গ্রহণ করতে পারবেন।

