Dailyhunt
তামিলনাড়ুতে 'থলাপতি' ম্যাজিক, কংগ্রেসের সমর্থনে সরকার গঠনের পথে TVK

তামিলনাড়ুতে 'থলাপতি' ম্যাজিক, কংগ্রেসের সমর্থনে সরকার গঠনের পথে TVK

বাংলাহান্ট ডেস্ক: তামিলনাড়ুর রাজনীতিতে এক নাটকীয় মোড় তৈরি হয়েছে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর। ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসন জিতে বিজয়ের (Thalapathy Vijay) নতুন দল TVK রাজ্যের সবচেয়ে বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এককভাবে সরকার গঠনের পথ বন্ধ হয়ে যায়।

এই পরিস্থিতিতে কংগ্রেসের সমর্থন TVK-র জন্য রাজনৈতিক সমীকরণকে সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে।

কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুতে সরকার গঠনের পথে বিজয় (Thalapathy Vijay)

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে তামিলনাড়ু কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠকে TVK-কে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই সমর্থন নিঃশর্ত নয়, বরং নির্দিষ্ট শর্তসাপেক্ষে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমর্থন শুধু সরকার গঠনের পথই প্রশস্ত করবে না, বরং রাজ্যের ক্ষমতার ভারসাম্যেও বড় পরিবর্তন আনবে।

ইরানকে সরাসরি হুমকি! মার্কিন সেনার বিশেষ অভিযান ঘিরে হরমুজ প্রণালীতে নিরাপত্তা জোরদার

নির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় চমক ছিল অভিনেতা থেকে রাজনীতিতে আসা 'থলাপতি' বিজয়ের নেতৃত্বে TVK-র উত্থান। তারা শুধু DMK-কে পরাজিতই করেনি, বরং AIADMK-কে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে প্রায় ছয় দশকের পুরনো দ্রাবিড়ীয় দ্বৈত আধিপত্যে ফাটল ধরিয়েছে। এই ফলাফল তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, কংগ্রেসের দাবি নিয়েও রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি অনুযায়ী, কংগ্রেস সরকারে অংশীদার হতে দুটি মন্ত্রিত্ব এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি বোর্ডের চেয়ারম্যান পদ চাইতে পারে। ইতিমধ্যেই দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে এই প্রস্তাব পাস হয়েছে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থনপত্র প্রকাশ করা হতে পারে।

ঋণের চাপে ৫০ বছরের নিষেধাজ্ঞা ভাঙছে পাকিস্তান! অর্থনীতি বাঁচাতে মদ রপ্তানির পথে শাহবাজ সরকার

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ মে বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বলে সূত্রের খবর। তাঁর সঙ্গে আরও প্রায় নয়জন মন্ত্রীর শপথ গ্রহণের সম্ভাবনাও রয়েছে। কংগ্রেস বিধায়কদের সঙ্গে বিজয়ের (Thalapathy Vijay) বৈঠকের পর জোটের চূড়ান্ত রূপরেখা স্থির হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, তামিলনাড়ুর রাজনীতিতে এই নতুন সমীকরণ আগামী দিনে রাজ্যের শাসন ও নীতিনির্ধারণে বড় প্রভাব ফেলতে চলেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt