Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
উৎসবের সময়ে ট্রেনযাত্রীদের স্বস্তি! আরও দিন চলবে ৩ জোড়া স্পেশাল ট্রেন

উৎসবের সময়ে ট্রেনযাত্রীদের স্বস্তি! আরও দিন চলবে ৩ জোড়া স্পেশাল ট্রেন

বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর কয়েকটা দিন। তারপরেই আসছে উৎসবের মরশুম। এই সময় মানুষ নানান জায়গায় যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তাই যাত্রীদের কথা মাথায় রেখে উত্তর-পূর্ব সীমান্তের রেলওয়ে আসন্ন উৎসবের মরশুমে অতিরিক্ত ভ্রমণে বিকল্প প্রদান ও যাত্রীদের সুগম চলাচলের সুবিধার্থে জন্য তিন জোড়া স্পেশাল ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)।

ট্রেনযাত্রীদের সুখবর ৩ জোড়া স্পেশাল ট্রেনের পরিষেবা বাড়ল (Indian Railways)

এই উৎসব উপলক্ষে ভারতীয় রেলের তরফ থেকে যে ট্রেনগুলি বাড়ানো হয়েছে তা নিচে আলোচনা করা হল। যার মধ্যে রয়েছে ০৫৭৩৬/০৫৭৩৫ (কাটিহার-অমৃতসর-কাটিহার), ট্রেন নং. ০৫৯৩২/০৫৯৩১ (ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড়) এবং ট্রেন নং. ০৩৪০৭/০৩৪০৮ (ভাগলপুর-কাটিহার-ভাগলপুর) ফেস্টিভ্যাল স্পেশাল অন্তর্ভূক্ত রয়েছে (Indian Railways)।

দার্জিলিং-কালিম্পংয়ের ভিড় এড়িয়ে মেঘ ছুঁতে চান? নির্জন পাহাড়ি সৌন্দর্যে আপনার অপেক্ষায় মাহালদিরাম

এছাড়াও, যাত্রীদের কথা মাথায় রেখে ট্রেন নং. ০৫৭৩৬ (কাটিহার-অমৃতসর) ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনটি ৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত ১২টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৫৭৩৫ (অমৃতসর-কাটিহার) ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনটি ১১ সেপ্টেম্বর থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত ১২টি ট্রিপের জন্য চলাচল করবে।

ট্রেন নং. ০৫৯৩২ (ডিব্রুগড়-কলকাতা) ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনটি ৫ সেপ্টেম্বর থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত ১৩টি ট্রিপের জন্য চলাচল করবে। ফেরৎ যাত্রায়, , ট্রেন নং. ০৫৯৩১ (কলকাতা - ডিব্রুগড়) ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনটি ৭ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত ১৩টি ট্রিপের জন্য চলাচল করবে।

উৎসবের মরশুমে, এই অতিরিক্ত ট্রেন গুলি চালানোর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা একদিকে যেমন সুবিধা জনক হল। অপরদিকে এই খবরে খুশি হয়েছেন যাত্রী মহলের মানুষজনেরা (Indian Railways)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Banglahunt