Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের চরম পরিণতি! গণপিটুনিতে মৃত অভিযুক্ত, আসরে খোদ মুখ্যমন্ত্রী

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের চরম পরিণতি! গণপিটুনিতে মৃত অভিযুক্ত, আসরে খোদ মুখ্যমন্ত্রী

বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে রবিবার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুকুর থেকে নিহতের দেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা ইন্দ্রজিৎ তাঁতি নামে এক অভিযুক্তকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ট্রেন অবরোধ করেন এবং পুলিশ ক্যাম্পে হামলা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতের বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং পরিবারের দাবি শোনার জন্য মঙ্গলবার তাদেরকে ভবানীভবনে ডেকে পাঠান। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং স্বাভাবিক হয় পরিস্থিতি। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে আরও একজনকে গ্রেপ্তার করেছে।

The post বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের চরম পরিণতি! গণপিটুনিতে মৃত অভিযুক্ত, আসরে খোদ মুখ্যমন্ত্রী appeared first on বার্তা.in.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Barta