Dailyhunt
গুগল অ্যাকাউন্টে বড় পরিবর্তন, এবার সহজেই বদলে ফেলা যাবে জিমেইল ইউজারনেম

গুগল অ্যাকাউন্টে বড় পরিবর্তন, এবার সহজেই বদলে ফেলা যাবে জিমেইল ইউজারনেম

নপ্রিয় ইমেল প্ল্যাটফর্ম জিমেইলে এক যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিয়েছে গুগল। এখন থেকে ব্যবহারকারীরা চাইলেই তাদের বিদ্যমান ইমেল আইডির ইউজারনেম পরিবর্তন করতে পারবেন, যা আগে অসম্ভব ছিল। দীর্ঘ প্রতীক্ষিত এই ফিচারটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে এবং খুব শীঘ্রই ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে রোল-আউট করা হবে।

এর ফলে নতুন অ্যাকাউন্ট না খুলেই ব্যবহারকারীরা তাদের ডিজিটাল পরিচয় আপডেট করার সুযোগ পাবেন।

মূলত যারা অনেক আগে অপেশাদার বা পুরনো কোনো নামে জিমেইল আইডি খুলেছিলেন, তাদের কথা মাথায় রেখেই এই আপডেট আনা হয়েছে। এখন থেকে ইমেল ঠিকানার '@' চিহ্নের আগের অংশটি পরিবর্তন করা যাবে। সুন্দর পিচাইয়ের নেতৃত্বাধীন গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে পেশাদার প্রয়োজনে সহজেই নিজেদের প্রোফাইল পরিবর্তন করতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্রে সফলভাবে চালু হওয়ার পর পর্যায়ক্রমে এটি এশিয়া ও ইউরোপের বাজারগুলোতে প্রবেশ করবে।

২০০৪ সালে যাত্রা শুরু করা জিমেইলের ২২ বছরের ইতিহাসে এটি অন্যতম বড় প্রযুক্তিগত সংস্কার। এই ফিচারের বিশেষত্ব হলো, ইউজারনেম পরিবর্তন করলেও পুরনো ইমেল আইডিটি সক্রিয় থাকবে। ফলে পুরনো ঠিকানায় আসা কোনো গুরুত্বপূর্ণ মেইল মিস হওয়ার ভয় থাকবে না। বর্তমানে এটি পরীক্ষামূলক স্তরে থাকলেও, ভারতীয় ব্যবহারকারীরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিজেদের অ্যাকাউন্টে এই অপশনটি দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Barta