জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টেয় কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত সূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে তিনি সরাসরি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটেয় শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি ইকো পার্কে গিয়ে ভারতের প্রথম শিল্প মন্ত্রীর ১২৫ ফুট উচ্চতার মূর্তির শিলান্যাস ও ভূমিপুজো করবেন।
দিনের শেষে মিলন মেলায় আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়ে আজই তাঁর দিল্লি রওনা হওয়ার কথা রয়েছে।
এদিকে, এই জন্মবার্ষিকীর ঠিক আগের রাতে কলকাতার সুকিয়া স্ট্রিটে মূর্তি ভাঙচুরের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যুব মোর্চার উদ্যোগে স্থাপিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্যায়ের দুটি মূর্তির বেদিতে ভাঙচুর চালানো হয় এবং ফলক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মূর্তি দুটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে।
The post কলকাতার বুকে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মূর্তি, শিলান্যাস করতে আসছেন অমিত শাহ! appeared first on বার্তা.in.

