আগামী ২০ এপ্রিল (শনিবার) কি িকের ফলাফল প্রকাশিত হবে? সেই দিনটা নিয়েই শুরু হয়েছে জল্পনা। যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে আপাতত সেই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। অর্থাৎ পুরোটাই কানাঘুষোর পর্যায়ে আছে। তবে শেষপর্যন্ত ২০ এপ্রিল িকের ফলাফল ঘোষণা করা হলে পরীক্ষা-পর্ব মিটে যাওয়ার মাত্র ৬৮ দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হবে।
তবে এবার িকের ফলাফল প্রকাশের আগে পর্ষদকে লোকসভা নির্বাচনের দিনক্ষণ নিয়েও ভাবনাচিন্তা করতে হচ্ছে পর্ষদকে। ১৯ এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে যাচ্ছে। তারপর ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। আগামী ৪ জুন ভোটগণনা হবে। অর্থাৎ দুটি দফার ভোটগ্রহণের মধ্যে যে কোনও একদিন িক ফলাফল ঘোষণা করা হতে পারে। আর সেটার নির্দিষ্ট দিনক্ষণ এখনও পর্ষদের তরফে জানানো হয়নি।
রেজাল্ট প্রকাশিত হলে কীভাবে িকের ফলাফল দেখা যাবে?
১) wbresults.nic.in -তে যেতে হবে।
২) হোমপেজে িকের রেজাল্টের লিঙ্ক ('West Bengal Board of Secondary Exam Results 2024') দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে।
৩) রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। লাগবে 'ক্যাপচা'। তারপর 'Submit' বাটনে ক্লিক করতে হবে।
৪) তাহলেই িকের রেজাল্ট দেখাবে।

