Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
১৪ আগস্ট থেকে ভাগ্যের সাগরে ভাসবে ৩ রাশি!

১৪ আগস্ট থেকে ভাগ্যের সাগরে ভাসবে ৩ রাশি!

Bartaman 3 months ago

আগামী ১৪ আগস্ট, ২০২৬ তারিখে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশিতে উদিত হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, কর্কট হলো বৃহস্পতির 'উচ্চস্থ রাশি'। নিজের উচ্চ রাশিতে বৃহস্পতির এই উদয় অত্যন্ত দুর্লভ ও তাৎপর্যপূর্ণ, যা বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন ও অপ্রত্যাশিত ধন-সম্পদ লাভের সুযোগ তৈরি করবে।

বিশেষ করে কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষ আশীর্বাদ বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতির এই বিশেষ অবস্থানের ফলে কর্কট রাশির জাতকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা সমাজ ও কর্মক্ষেত্রে বাড়তি মর্যাদা পাবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্য অনুকূলে থাকায় কর্মক্ষেত্রে পদোন্নতি ও ব্যবসায়িক সাফল্যের যোগ রয়েছে। অন্যদিকে, মীন রাশির জাতকরা সন্তান সংক্রান্ত সুখবর, অপ্রত্যাশিত আর্থিক মুনাফা এবং শিক্ষাক্ষেত্রে বিশেষ সাফল্যের সম্ভাবনা দেখতে পাবেন। এই সময়ে বৃহস্পতির শুভ প্রভাব বজায় রাখতে শাস্ত্রীয় মতে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে ছোলার ডাল ও গুড় নিবেদন, কলাগাছে পূজা এবং 'ওঁম ব্রীম বৃহস্পত্যে নমঃ' মন্ত্র জপের পরামর্শ দেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman