Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
২৭২ কোটির মেগা প্রজেক্ট, বাংলায় রেলের বড় চমক! - বর্তমান বাংলা

২৭২ কোটির মেগা প্রজেক্ট, বাংলায় রেলের বড় চমক! - বর্তমান বাংলা

Bartaman 1 week ago

বর্তমান ডেস্কঃ

September 3, 202610:33 am

রাজ্যে রেলের পরিকাঠামো উন্নয়নে বড়সড় পদক্ষেপ করল ভারতীয় রেল। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড় পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ নতুন বাইপাস লাইন নির্মাণে আনুমানিক ২৭২ কোটি টাকা বরাদ্দের অনুমোদন মিলেছে। এই বিশেষ প্রকল্পটি বাস্তবায়িত হলে আদ্রা-জয়চণ্ডী পাহাড় সেকশনে দীর্ঘদিনের ট্রেন বিলম্বের সমস্যা দূর হবে এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে এক অভূতপূর্ব গতি আসবে।

রেলের এই মেগা উদ্যোগে শিল্পাঞ্চলগুলিতে বাণিজ্যের পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।

প্রস্তাবিত এই বাইপাস লাইনের সঙ্গে আসন্ন তৃতীয় লাইনের একটি দ্বিমুখী সংযোগ তৈরি করা হবে, যার ফলে মালগাড়ি চলাচলের জন্য সম্পূর্ণ আলাদা ও নিরাপদ পথ প্রস্তুত হবে। রেল কর্তৃপক্ষের প্রাক্কলন অনুযায়ী, এই পরিকাঠামো গড়ে উঠলে প্রতিদিন অতিরিক্ত প্রায় ছয়টি ফ্রেট রেক পরিচালনার সুযোগ তৈরি হবে। বিশেষ করে স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (SAIL) এবং ভারত কোকিং কোল লিমিটেড (BCCL)-এর পণ্য পরিবহণের বিপুল চাহিদা সহজে মেটানো সম্ভব হবে। বর্তমানে এই নেটওয়ার্কের ব্যবহার ৭১ শতাংশ হলেও, ভবিষ্যতের অতিরিক্ত শিল্প চাপ সামলাতে এই বাইপাস লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman