Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ, বাড়ি ভাঙলেই এবার গুণতে হবে চড়া জরিমানা!

অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ, বাড়ি ভাঙলেই এবার গুণতে হবে চড়া জরিমানা!

Bartaman 2 weeks ago

রাজ্যে বেআইনি নির্মাণ রুখতে কড়া অবস্থান নিল নতুন সরকার। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি কাঠামো ভাঙতে জোরকদমে শুরু হয়েছে বুলডোজার অভিযান। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ মার্চের পর নির্মিত যেকোনো আবাসিক বা বাণিজ্যিক অবৈধ কাঠামোর বিরুদ্ধে অভিযোগ এলেই তা কঠোরভাবে দমন করা হবে।

এই ধরনের নির্মাণের ক্ষেত্রে বিপুল পরিমাণ জরিমানার বিধান রাখা হয়েছে, যা অপরাধীদের ওপর বড় প্রভাব ফেলবে।

সম্প্রতি বারাতলায় কারখানার শেড ধসে প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে বিল্ডিং প্ল্যান অনুমোদনের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কোনো ভবনের নকশা অনুমোদনের জন্য থার্ড-পার্টি অডিট বা বিশেষজ্ঞ সংস্থার বাধ্যতামূলক ছাড়পত্র থাকা প্রয়োজন। পাশাপাশি, নির্মাণকাজ চলাকালীন কঠোর নজরদারি চালানো হবে। অন্যদিকে, বারাতলা দুর্ঘটনায় লিজহোল্ডার শম্ভুনাথ বেহেরা সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকেই নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আসগর হোসেন পলাতক রয়েছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman