Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অবশেষে কি থামতে চলেছে দীর্ঘদিনের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ!

অবশেষে কি থামতে চলেছে দীর্ঘদিনের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ!

Bartaman 3 weeks ago

দীর্ঘ চার বছরের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সক্রিয় হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ৯০ মিনিটের দীর্ঘ ফোনালাপ হয়েছে। ৪ জুলাই অনুষ্ঠিত এই আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার পাশাপাশি পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

আসন্ন ন্যাটো সম্মেলনকে সামনে রেখেই দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হলো।

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন। জেলেনস্কি এই আলাপকে ইতিবাচক হিসেবে বর্ণনা করে যুদ্ধ থামার বিষয়ে জোরালো আশা প্রকাশ করেছেন। ক্রেমলিন সূত্রে জানা গেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতা তৈরির লক্ষ্যে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman