Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বন্ধুকে বাঁচাতে গিয়ে গঙ্গায় তলিয়ে প্রাণ হারালেন ৪ তরুণ!

বন্ধুকে বাঁচাতে গিয়ে গঙ্গায় তলিয়ে প্রাণ হারালেন ৪ তরুণ!

Bartaman 2 weeks ago

রিদ্বারের পবিত্র গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে চণ্ডীগড়ের চার কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৩১ জুলাই হরিদ্বারের জ্বালাপুর থানা এলাকার জাটওয়াড়া সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃত চার কিশোর হলো-ভারত (বিট্টু), নীতীশ, শিবাংশু এবং রোহিত। ২৮ জুলাই চণ্ডীগড় থেকে ১৭ জনের একটি দলের সঙ্গে তারা কাওয়ার যাত্রায় অংশ নিতে হরিদ্বারে গিয়েছিল।

যাত্রা শেষে বাড়ি ফেরার আগে গঙ্গায় স্নান করতে নেমে এই প্রাণহানির ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দলের সবচেয়ে কম বয়সী সদস্য ভারত গভীর জলে পড়ে গিয়ে স্রোতের টানে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে বাকি তিন বন্ধু এগিয়ে যায়। তবে সাঁতার না জানা এবং নদীর গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় চারজনই জলের তোড়ে ভেসে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ডুবুরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে চারজনের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় চণ্ডীগড়ের সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে মৃতদের মধ্যে দুজন ছিলেন নিজ নিজ পরিবারের একমাত্র সন্তান।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman