Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাংলাদেশের খুলনায় ফের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপন

বাংলাদেশের খুলনায় ফের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপন

Bartaman 2 hrs ago

বাংলাদেশের খুলনায় ফের রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার সকালে খুলনা শহরের যশোর রোডে রেলস্টেশনের দেওয়ালে আঁকা কবির প্রতিকৃতিতে কালি মাখানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর একই জায়গায় রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়া হয়েছিল। সেই সময় ওই দেওয়ালচিত্রের পাশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ লেখা দু’টি পোস্টার সাঁটানো ছিল। ওই ঘটনার পর সেখানে নতুন করে কবির ছবি আঁকা হয়। কিন্তু ১৬ দিনের ব্যবধানে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

যশোর রোডের ওই দেওয়ালে কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, আচার্য প্রফুল্লচন্দ্র রায়সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির ছবি রয়েছে। তবে অন্য দেওয়ালচিত্রগুলি অক্ষত থাকলেও কেবল রবীন্দ্রনাথের ছবিতেই কালি দেওয়া হয়েছে। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানিয়েছেন, সম্ভবত শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। আগের ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ১০ অক্টোবর ঢাকার শিল্পকলা অ্যাকাডেমির সামনে রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছিল পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman