Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বারুইপুর কাণ্ডে আটক আরও ৩, কড়া পাহারায় কি আজ পথে নামবেন মমতা?

বারুইপুর কাণ্ডে আটক আরও ৩, কড়া পাহারায় কি আজ পথে নামবেন মমতা?

Bartaman 1 week ago

বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিআইটি) গঠন করেছে পুলিশ। ঘটনার পর থেকে পুলিশি তৎপরতা বাড়িয়ে রাতভর তল্লাশি চালিয়ে আরও তিন অভিযুক্তকে আটক করা হয়েছে।

এর আগে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় একটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে আজ বারুইপুরে যাওয়ার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তাঁর কালীঘাটের বাসভবন ঘিরে বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর এই মোতায়েনের ফলে তিনি কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন এবং নির্ধারিত সময়ে বারুইপুরে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman