ব্যস্ত কর্মজীবনে দীর্ঘক্ষণ পরিশ্রম বা একসঙ্গে একাধিক কাজ করলেই উৎপাদনশীলতা বৃদ্ধি পায়-এমন ধারণা ভুল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বরং কিছু ভুল অভ্যাসের কারণে কর্মদক্ষতা উল্টো কমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে তা মানসিক ক্লান্তির কারণ হয়ে দাঁড়ায়। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা বজায় রাখতে এবং প্রোডাক্টিভিটি বাড়াতে কিছু নির্দিষ্ট অভ্যাস পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
মাল্টিটাস্কিং বা একই সঙ্গে একাধিক কাজ করা এড়িয়ে চলা উচিত, কারণ এটি মনোযোগ কমিয়ে কাজের ভুলের ঝুঁকি বাড়ায়। সেই সঙ্গে কাজের চাপে বিরতি না নেওয়ার অভ্যাস সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল করে দেয়। এছাড়া অত্যধিক বড় কাজের তালিকা তৈরি করা, অফিসের বাইরেও কাজের মানসিকতা ধরে রাখা এবং সব অনুরোধে 'হ্যাঁ' বলে নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করার বিষয়েও সতর্ক করা হয়েছে। প্রতিদিনের তালিকায় হাতে গোনা কয়েকটি জরুরি কাজকে অগ্রাধিকার দেওয়া এবং কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নেওয়াই স্মার্টলি কাজ করার মূল চাবিকাঠি।
