Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বেতনের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ বাতিল নয়, সুপ্রিম কোর্টের কড়া বার্তা! - বর্তমান বাংলা

বেতনের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ বাতিল নয়, সুপ্রিম কোর্টের কড়া বার্তা! - বর্তমান বাংলা

Bartaman 1 week ago

বর্তমান ডেস্কঃ

বিসি 'ক্রিমি লেয়ার' সংক্রান্ত মামলায় কেন্দ্র সরকারকে কোনো তাৎক্ষণিক স্বস্তি দিল না শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি.এস. নরসিংহ এবং বিচারপতি আর. মহাদেবনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সরকারের অবিলম্বে অব্যাহতি দেওয়ার আবেদন সরাসরি খারিজ করে দেয়।

একই সঙ্গে মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, পিতামাতার শুধুমাত্র বেতনের পরিমাণের ওপর ভিত্তি করে ওবিসি শ্রেণিতে 'ক্রিমি লেয়ার' নির্ধারণ করা যাবে না। রাষ্ট্রীয় সংস্থা, ব্যাংক কিংবা বেসরকারি খাতে কর্মরত পিতামাতার বেতন নির্ধারিত সীমা পার হলেই সন্তানদের সংরক্ষণ সুবিধা থেকে বঞ্চিত করা সংবিধানের ১৪, ১৫ এবং ১৬ নম্বর অনুচ্ছেদে বর্ণিত সমতার অধিকারের পরিপন্থী। কেন্দ্র সরকার ১১ মার্চের সেই রাগের কিছু অংশ সংশোধন ও আদেশের প্রয়োগের বিষয়ে ছাড় চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল।

শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সরকার রায় পুনর্বিবেচনা করতে চায় না, তবে এটি পুরনো তারিখ থেকে কার্যকর করতে গেলে প্রশাসনিক ক্ষেত্রে বিশাল জটিলতা দেখা দেবে। কেন্দ্রের আশঙ্কা, রায়টি অবিলম্বে কার্যকর করা হলে সিভিল সার্ভিসে ক্যাডার, র‍্যাঙ্ক ও চাকরির কাঠামোতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। পাশাপাশি রেল, ব্যাংক, ডাক ও আধাসামরিক বাহিনীর মতো প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ আবেদন ও নতুন আইনি মামলার পাহাড় জমতে পারে। তবে কেন্দ্রের এই উদ্বেগে আপাতত কান না দিয়ে আদালত তার অবস্থান বজায় রেখেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman