Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভোররাতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা!

ভোররাতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, অলৌকিকভাবে বাঁচলেন যাত্রীরা!

Bartaman 1 week ago

সোমবার ভোররাতে বিহারের সহর্সা জেলার সিমরি বখতিয়ারপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর ৩টা ২৫ মিনিট নাগাদ ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটিতে আগুন লাগার পর তা দ্রুত তিনটি বগিতে ছড়িয়ে পড়ে। তবে রেলকর্মী ও যাত্রীদের দ্রুত তৎপরতায় সকল যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে বের করে আনা সম্ভব হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৫টা নাগাদ দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডের ফলে সহর্ষ-পাটনা কোশী এক্সপ্রেস, মণিহারি-জয়নগর জানকী এক্সপ্রেস ও শ্রাবণী স্পেশালসহ বেশ কয়েকটি ট্রেনের চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়, তবে সকাল ৬টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। শর্ট সার্কিট বা প্রযুক্তিগত কোনো ত্রুটি থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রেল ও পুলিশ প্রশাসন যৌথ তদন্ত শুরু করেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman