Dailyhunt
ভোট গণনার আগে সুপ্রিম কোর্টে ধাক্কা, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সিব্বলের তোপ!

ভোট গণনার আগে সুপ্রিম কোর্টে ধাক্কা, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সিব্বলের তোপ!

Bartaman 2 weeks ago

শ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ২৪ ঘণ্টা আগে কাউন্টিং সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। গণনাকেন্দ্রে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুপারভাইজার হিসেবে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল।

তবে আদালত জানিয়েছে, কমিশনের নির্দেশিকা অনুযায়ী কেন্দ্রীয় বা রাজ্য-উভয় সরকারের কর্মীরাই এই কাজের জন্য নিযুক্ত হতে পারেন। এই রায়ের পর তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

নিয়োগ বিতর্ক ও আদালতের পর্যবেক্ষণ

তৃণমূলের দাবি ছিল, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারি কর্মীদের কথা থাকলেও বাস্তবে শুধুমাত্র কেন্দ্রীয় কর্মীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানান, নির্দেশিকায় যখন উভয় বিকল্পের কথা উল্লেখ আছে, তখন নির্দিষ্ট একটি পদক্ষেপকে অবৈধ বলা যায় না। সিব্বল পাল্টা দাবি করেন, আদালতের এই রায়ের 'ভুল ব্যাখ্যা' হচ্ছে এবং কমিশন যাতে তাদের নিজস্ব সার্কুলার যথাযথভাবে (লেটার অ্যান্ড স্পিরিট) মেনে চলে, আদালত সেই বিষয়টিই নোট করেছে।

রাজ্যের নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব

শুনানি চলাকালীন রাজ্যে নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সরব হন কপিল সিব্বল। তিনি প্রশ্ন তোলেন, পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে যে এখানে মণিপুর বা জম্মু-কাশ্মীরের চেয়েও বেশি বাহিনী মোতায়েন করতে হবে? তাঁর মতে, রাজ্যের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন কোনো যুদ্ধ চলছে বা এলাকা 'সিজ' করা হয়েছে। সিব্বলের এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গণনার ঠিক আগে আইনি লড়াইয়ে এই হার এবং কেন্দ্রীয় বাহিনীর অতি-সক্রিয়তা নিয়ে শাসকদলের এই অভিযোগ সোমবারের ফল প্রকাশের পর পরিস্থিতির ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman