Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ভোটগণনায় বড়সড় বদল, সুপ্রিম কোর্টের নির্দেশে কি চাপে কেন্দ্র? - বর্তমান বাংলা

ভোটগণনায় বড়সড় বদল, সুপ্রিম কোর্টের নির্দেশে কি চাপে কেন্দ্র? - বর্তমান বাংলা

Bartaman 1 week ago

বর্তমান ডেস্কঃ

ভোট পরবর্তী হিংসা রোধ করতে দেশের নির্বাচন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনার কথা ভাবছে সুপ্রিম কোর্ট। প্রথাগত বুথভিত্তিক ইভিএম গণনার পরিবর্তে 'টোটালাইজার' নামক একটি নতুন সফটওয়্যার সিস্টেম চালুর প্রস্তাব দিয়েছে শীর্ষ আদালত। আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের করা একটি মামলার প্রেক্ষিতে এই ভাবনা শুরু হয়েছে।

এই পদ্ধতিতে একসঙ্গে একাধিক বুথের ভোট গণনা করা সম্ভব হওয়ায় কোন এলাকায় কে কত ভোট পেল, তা স্পষ্টভাবে প্রকাশ পায় না। ফলে জয়ী বা পরাজিত প্রার্থীর পক্ষে নির্দিষ্ট এলাকার ভোটারদের চিহ্নিত করে হেনস্তা করা বা পক্ষপাতিত্বের সুযোগ থাকে না।

তবে এই প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে বড়সড় আইনি জটিলতার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের মতে, এই পদ্ধতি চালুর জন্য ১৯৫০ এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনসহ সংশ্লিষ্ট বিধিতে বড় ধরনের সংশোধন প্রয়োজন। এর আগে ২০১৬ সালে কেন্দ্রের একটি বিশেষজ্ঞ কমিটি ও মন্ত্রিগোষ্ঠী এই প্রস্তাব খারিজ করেছিল। বর্তমান পরিস্থিতিতে এই নতুন গণনা পদ্ধতির বিষয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশন তাদের মতামত কী জানায়, সেটাই এখন দেখার বিষয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman