Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিজয়-তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেপ্তার উদয়নিধি!

বিজয়-তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেপ্তার উদয়নিধি!

Bartaman 2 weeks ago

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে কুরুচিকর ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাজ্যের বিরোধী দলনেতা এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধির বিরুদ্ধে সম্প্রতি কাবেরী নদী জলবণ্টন সংক্রান্ত এক জনসভায় এই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বিভিন্ন থানায় ছয়টি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ঘটনার পর বিজয়ের দল 'টিভিকে' (TVK) জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হয় এবং গ্রেপ্তারি এড়াতে উদয়নিধি মাদ্রাজ হাইকোর্টে আর্জি জানালেও তার আগেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এই ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। টিভিকে নেতৃত্বের দাবি, উদয়নিধি নারীদের প্রতি যে মানসিকতা দেখিয়েছেন তা গ্রহণযোগ্য নয় এবং তাঁর এই বক্তব্যের অডিও-ভিডিও জনসমক্ষে প্রকাশযোগ্য নয়। অন্যদিকে, ডিএমকে (DMK) এই গ্রেপ্তারির ঘটনাকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিহিত করেছে। দলটির নেতা টি মন থাঙ্গারাজের দাবি, কাবেরী জলবণ্টন ইস্যুতে কৃষকদের মূল দাবি থেকে নজর ঘোরাতেই পরিকল্পিতভাবে এই বিতর্ক তৈরি করা হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman