Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিজেপির তৃণমূলীকরণ অসম্ভব, বেআইনি কাজে শূন্য সহনশীলতা! কর্মীদের কড়া হুঁশিয়ারি শমীকের

বিজেপির তৃণমূলীকরণ অসম্ভব, বেআইনি কাজে শূন্য সহনশীলতা! কর্মীদের কড়া হুঁশিয়ারি শমীকের

Bartaman 1 week ago

রাজ্যে ক্ষমতাসীন দলের কর্মীদের একাংশের অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের প্রেক্ষিতে দলের অন্দরেই কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। রবিবার রাজারহাটে আয়োজিত এক দলীয় কর্মসূচিতে তিনি স্পষ্ট ভাষায় জানান, দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে কর্মীদের চরম সংযম বজায় রাখতে হবে এবং আত্মশুদ্ধির পথে হাঁটতে হবে।

শমীক ভট্টাচার্য সতর্ক করে বলেন, বিজেপির শরীরকে 'তৃণমূলের সংক্রামক অপসংস্কৃতি' থেকে দূরে রাখতে হবে, অন্যথায় দলের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে।

দলের ভেতরের বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কিছু কর্মী নিজেদের 'স্বঘোষিত কাউন্সিলর' হিসেবে জাহির করছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে সাউন্ড দূষণের মতো সস্তা সংস্কৃতিতে জড়িয়ে পড়ছেন। এছাড়া দীর্ঘদিনের শিকড় গেড়ে বসা সিন্ডিকেট রাজ বা তোলাবাজির মতো অনৈতিক ব্যবস্থা রাতারাতি নির্মূল করা কঠিন হলেও, এ ধরনের কাজের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি 'ডিমথেরাপি' প্রয়োগের কথাও উল্লেখ করেছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Bartaman